Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

দিল্লিতে অচিরেই ‘দুয়ারে মদ’, দোকান সারা রাত খোলা, ক্রেতার বয়সের ছাড়

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) অরবিন্দ কেজরিয়ালের সরকারের গত বছরের মদনীতিতে (Liquor) অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলে বন্

দিল্লিতে অচিরেই ‘দুয়ারে মদ’, দোকান সারা রাত খোলা, ক্রেতার বয়সের ছাড়

শেষ আপডেট: 12 January 2023 05:17

দ্য ওয়াল ব্যুরো: দিল্লির (Delhi) অরবিন্দ কেজরিয়ালের সরকারের গত বছরের মদনীতিতে (Liquor) অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত চালাচ্ছে সিবিআই এবং ইডি। আবগারি মন্ত্রী মণীশ সিসোদিয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। জেলে বন্দি বেশ কয়েকজন আধিকারিক এবং মদ বিক্রেতা।

এমন পরিস্থিতির মধ্যে বিতর্কিত মদনীতি আগেই বাতিল করেছিল কেজরিওয়ালের সরকার। আপ ও দিল্লি সরকার সূত্রে খবর, অনিয়মের অভিযোগ নিয়ে তদন্তের মধ্যেই নতুন মদনীতি চালু করতে চলেছেন কেজিরিওয়াল। এ জন্য গঠিত কমিটি খসড়া নীতিতে মদ থেকে আয় বাড়াতে চারটি গুরুত্বপূর্ণ সুপারিশ করেছে।

সেগুলি হল, এক. মদকেনার বয়সসীমা ২৫ থেকে কমিয়ে ২১ করা। অর্থাৎ ২১ উত্তীর্ণ যে কেউ দোকানে গিয়ে মদ কিনতে পারবেন।

দুই. দিল্লিতে মদের দোকান (Liquor store) খোলা থাকবে ভোর তিনটে পর্যন্ত। এখন রাত ১’টা পর্যন্ত খোলা রাখার অনুমতি আছে।

তিন. যে কোনও মদ বিক্রেতা হোম ডেলিভারি ব্যবস্থা চালু করতে পারবেন। এখন কিছু কিছু অনলাইন ব্যবস্থায় মদের হোম ডেলিভারির সুযোগ মেলে। নয়া ব্যবস্থায় পাড়ার গলির দোকানও এই ব্যবস্থা চালু করতে পারবে।

চার. দিল্লিতে মদের সরকারি বিপণীগুলি ফের চালু করা হবে। বাতিল হয়ে যাওয়া মদ নীতি চালুর আগে দিল্লিতে মদ বিক্রির সরকারি দোকান ছিল। নয়া নীতিতে বলা হচ্ছে, সরকারি দোকান থেকে মদ বিক্রি হলে আস্থার কথা মাথায় রেখে অনেক মানুষ সেখান থেকে কিনবেন। ফলে লাভের অঙ্কের পুরোটাই সরকারের ঘরে আসবে।

তবে মদ বিক্রিতে ছাড়ের স্কিম তুলে দেওয়া হতে পারে নয়া নীতিতে। এখন মদ কোম্পানিগুলি বিক্রি বাড়াতে দুটির সঙ্গে একটি ফ্রি, একটির বদলে আর একটি নিখরচায় দেওয়ার স্কিম দিয়ে থাকে। সরকারি আধিকারিকদের মতে, এই জাতীয় স্কিমের জন্য মদের গুণমান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। অনেকেই মনে করে, এই ভাবে নিম্নমানের মদ বিক্রির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।

কেজরিওয়ালের পার্টি ১০ দিনে ১৬৩ কোটি না ফেরালে বাজেয়াপ্ত হবে আপের দফতর


```