
শেষ আপডেট: 14 July 2023 15:51
দ্য ওয়াল ব্যুরো: আমেরিকায় কেউ কারও দিকে বিশেষ নজর দেয় না। সে যতই বিখ্যাত ব্যক্তিত্ব হোন না কেন, ওই দেশ তারকাদের জীবনের ব্যক্তিগত মুহূর্তকে শ্রদ্ধা করে।
মিয়ামিতে (Miami) খেলতে দু’দিন আগেই লিওনেল মেসি (Lionel Messi) পৌঁছে গিয়েছেন আমেরিকায়। ওই শহরে এসেই লিও তাঁর পরিবার মিলে বেরিয়েছেন একটি শপিং মলে মার্কেটিং করতে। নিজের সন্তানদের নানা জিনিস কিনতেই মেসি ও তাঁর স্ত্রী আন্তোনেলার মার্কেটিং করতে আসা। মেসি প্রকাশ্যে শপিং মলে, এটা অন্য কোনও দেশ হলে ভাবাই যেত না। মেসি সেই কারণেই মিয়ামিতে এসেছেন। তিনি এখানে বাইরে পরিবার নিয়ে বেরতে পারবেন।
শপিং মলে প্রথমে কোনও সমস্যা হয়নি। কিন্তু সময় একটু বাড়তেই মেসির আশেপাশে নানা মানুষের ভিড় জমতে থাকে। অনেকেই এসে ফটোও তুলেছেন। মেসিও হাসিমুখে তাঁদের সঙ্গে ছবি তুলেছেন।
মেসির সঙ্গে তাঁর তিন সন্তানই ছিল। শপিং মল থেকে প্রয়োজনীয় দ্রব্য নিয়ে আর্জেন্টাইন তারকা বাড়ির দিকে পা বাড়ান। তিনি এসেই এখানে সংবাদমাধ্যমকে জানান, আমার বয়স বাড়ছে, হয়তো কিছুদিনের মধ্যেই আমাকে থামতে হবে।
রবিবার মেসিকে নিয়ে মিয়ামির বিশেষ অনুষ্ঠান। সেদিন মিয়ামির অন্যতম মালিক ডেডিভ বেকহ্যাম সমর্থকদের সঙ্গে ফুটবল রাজপুত্রের পরিচয় করিয়ে দেবেন।
মেসিকে স্বাগত জানাতে সেদিন প্রস্তুত থাকবেন নামী পপ তারকা শাকিরা। যিনি আবার মেসির বন্ধু পিকে-র প্রাক্তন বান্ধবীও। মেসিকে নিয়ে গান গাইবেন শাকিরা। থাকবেন কলম্বিয়ার পপ তারকা ব্যাড বানি।
‘মোহনবাগানের সঙ্গে চুক্তি বিয়ের সেরা উপহার’, বললেন ভারতীয় ফুটবলের ‘পোস্টার বয়’ সামাদ