
শেষ আপডেট: 28 May 2023 15:08
দ্য ওয়াল ব্যুরো: তিনি আর থাকবেন না প্যারিস সাঁ জারমাঁতে (PSG)। মোটামুটি খবরটায় শিলমোহর পড়ে গিয়েছে। কিন্তু প্যারিসের ক্লাবের হয়ে লিওনেল মেসির (Lionel Messi) ঝলক একইরকম ঝকঝকে। স্ট্রাসবুর্গের বিরুদ্ধে ১-১ অমীমাংসিত খেলা শেষ হলেও পিএসজি ৮৫ পয়েন্ট নিয়ে লিগ ওয়ান চ্যাম্পিয়ন হল। স্ট্রাসবুর্গের অত্যন্ত কড়া রক্ষণেও তাঁকে দমানো যায়নি।
যদিও স্ট্রাসবুর্গের হয়ে নামা পরিবর্ত কেভিন গ্যামেইরো মিনিট কুড়ি পরেই গোল শোধ করে দেন। তবুও, দ্বিতীয় স্থানে থাকা লেনসের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে পিএসজি। যাতে চ্যাম্পিয়ন হওয়া প্রায় সময়ের অপেক্ষা।
লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তিপত্র আর নবীকরণ হবে না। ফরাসি মিডিয়া, বিশেষ করে সংবাদসংস্থা এএফপি প্রায় সরকারিভাবেই জানিয়ে দিয়েছে। এমনিতেই ক্লাবের সঙ্গে তিক্ততা বেড়েছে মেসির। যার কেন্দ্রে এসে পড়েছে একেবারে কাতার ও সৌদি আরবের ভূরাজনৈতিক দ্বন্দ্ব!
দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যের রুক্ষতা ও ঐশ্বর্যের মধ্যে নিহিত ছিল বিভিন্ন দেশের বিরোধ। যার মধ্যে ইরান ও সৌদির পরেই রয়েছে সৌদি-আমীরশাহীদের সঙ্গে কাতারের দ্বন্দ্ব (Qatar)। এদিকে খনিজ তেল উত্তোলন ও বাণিজ্যের ফলে লাগামছাড়া বিত্তবান মধ্যপ্রাচ্যের ধনকুবেররা একের পর এক বিনিয়োগ করছেন ফুটবলে। ম্যাঞ্চেস্টার সিটি এবং পিএসজি যার শ্রেষ্ঠ উদাহরণ। পিএসজির মালিকানা কাতারি ধনকুবেরদের হাতে। যে পিএসজিতে এই মুহূর্তে খেলছেন মেসি-নেইমার-এমবাপ্পে-আশরফ হাকিমি-সহ বিশ্ব ফুটবলের সবচেয়ে নামী তারকারা।
এদিকে মেসি সৌদি আরবের পর্যটন অ্যাম্বাসাডর। সেই চুক্তির নিয়ম, অন্তত বছরে তিনবার সৌদিতে সফর করতে হবে। এখানেই তাল কেটেছে মেসি ও পিএসজির কাতারি কর্ণধারদের। মেসি সৌদিতে গিয়েছেন, সেটা নাকি ক্লাবের আগাম সম্মতি ছাড়াই। যদিও পিএসজি অতীতে কোনও তারকার বিরুদ্ধেই কখনও খুব একটা শাস্তিমূলক পদক্ষেপ করেনি। কিন্তু এবারে তাঁরা মেসির বিরুদ্ধে সাসপেনশনের হুকুম জারি করেন।
মেসি কোন ক্লাবে যাবেন? সূত্রের খবর, বার্সেলোনা তাঁকে ফেরাতে আগ্রহী। কিন্তু লা লিগার অর্থনৈতিক নিয়মে আটকে যেতে পারে। মার্কিন মেজর লিগের একাধিক ক্লাব তাঁকে নিতে আগ্রহী। পাশাপাশি হাত বাড়িয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলাল (Al-Hilal)। এটা হলে বিশ্ব ফুটবলে প্রায় আলোড়ন তৈরি হবে। কারণ পড়শি ক্লাব আল নাসেরেই (Al Nassr) এই মুহূর্তে খেলছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।
আইপিএলের চ্যাম্পিয়ন অর্থমূল্যের কাছে টেস্ট বিশ্বকাপের খেতাবী মূল্যও ‘শিশু’