Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

মন কি বাত: উৎসবে সংযমের বার্তা মোদীর, রইল সেনাদের জন্য প্রদীপ জ্বালানোর অনুরোধও

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বিজয়া দশমী। গোটা দেশে এ উৎসব পরিচিত দশেরা নামে। শাস্ত্রে বলে, দুষ্টকে দমন করে শিষ্টের পালন করাকে উদযাপন করার বার্তা দেয় এই দশেরা। এ জন্যই এ দিন রাবণ পোড়ানো হয় অশুভের প্রতীক হিসেবে, আলিঙ্গন করা হয় বিজয়কে। এই দশ

মন কি বাত: উৎসবে সংযমের বার্তা মোদীর, রইল সেনাদের জন্য প্রদীপ জ্বালানোর অনুরোধও

শেষ আপডেট: 25 October 2020 07:27

দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বিজয়া দশমী। গোটা দেশে এ উৎসব পরিচিত দশেরা নামে। শাস্ত্রে বলে, দুষ্টকে দমন করে শিষ্টের পালন করাকে উদযাপন করার বার্তা দেয় এই দশেরা। এ জন্যই এ দিন রাবণ পোড়ানো হয় অশুভের প্রতীক হিসেবে, আলিঙ্গন করা হয় বিজয়কে। এই দশেরার আবহে আজ, রবিবার সকালে 'মন কি বাত' অনুষ্ঠানের মঞ্চ থেকে মোদী দেশবাসীর প্রতি একাধিক বার্তা দিলেন। করোনাকে পরাস্ত করার পাশাপাশি তিনি প্রসঙ্গ তুললেন সীমান্তে সৈনিকদের লড়াই নিয়েও। মোদী এদিন বলেন, “দেশবাসী উৎসবের আবহেও নিজেকে সংযমের মধ্যে রেখেছেন যেভাবে, তাতে স্পষ্ট যে আগামী দিনে করোনা পরাস্ত হতে বাধ্য। করোনার বিরুদ্ধে ভারতের জিত নিশ্চিত।” তবে প্রশংসা করলেও, দুর্গাপুজো বা দশেরা যে এবছর একেবারেই পালিত হচ্ছে না চিরাচরিত ভাবে, সেকথাও একবার স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী। সেই সঙ্গে এও মনে করিয়ে দেন, দেশের সীমান্তে যে বীর সেনারা লড়ছেন, তাঁদের কথা এই উৎসবের আবহেও যেন মানুষ না ভোলেন। এই প্রসঙ্গে মোদী দেশবাসীকে অনুরোধ করেন, এবারের দীপাবলিতে যেন সেনাদের জন্যও প্রদীপ জ্বালানো হয়। কারণ উৎসবের আবহে ঘর-বাড়ি ছেড়ে সেনারা যেভাবে অতন্দ্র প্রহরায় রয়েছেন সীমান্তে, তাতে মানুষের এই শ্রদ্ধাটুকু তাঁদের প্রাপ্য। এসবের পাশাপাশি দীপাবলি নিয়ে চিনের বিরুদ্ধেও তোপ দাগেন মোদী। তিনি জানান, দীপাবলিতে মাটির প্রদীপ কিনে স্থানীয় প্রদীপ নির্মাতাদের উৎসাহ দিতে হবে। অর্থাৎ চিনা আলো বয়কট করার ইঙ্গিত দেন তিনি। এর পরে খাদির পোশাক নিয়েও বার্তা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, খাদির পোশাকের কদর বিদেশেও রয়েছে। খাদির মাস্ক তৈরি হচ্ছে, জনপ্রিয়ও হচ্ছে। জানান, গান্ধী জয়ন্তীতে দিল্লির একটি খাদির দোকান এ বছরে একদিনে ১ কোটি টাকার ব্যবসা করেছে। এই কথা বলে 'লোকাল পে ভোকাল' নিয়ে আওয়াজ তোলেন মোদী। নবমীর সকালে তিথি মেনেই এদিন ‘বিজয়া দশমী’র শুভেচ্ছা জানিয়েছেন মোদী। পাশাপাশি তিনি বলেন, “একতাই শক্তি, একতাই বল। এই আপ্তবাক্য ফের স্মরণ করতে হবে। দেশে অনেক বিচ্ছিন্নতাবাদী শক্তি কাজ করছে, যারা বিভাজন তৈরির চেষ্টা করছে। আমাদের এক ভারত, অখণ্ড ভারতের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

```