Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কার্শিয়ংয়ের জঙ্গল লাগায়ো লোকালয়ে চিতাবাঘ, আতঙ্কে ঘরবন্দি মানুষ

ব্ল্যাক প্যান্থার বা হিমালয়ান কালো চিতাবাঘ। একেবারে মিশমিশে কালো রঙ।

কার্শিয়ংয়ের জঙ্গল লাগায়ো লোকালয়ে চিতাবাঘ, আতঙ্কে ঘরবন্দি মানুষ

কার্শিয়ংয়ে চিতাবাঘ। আতঙ্কে বাসিন্দারা।

শেষ আপডেট: 16 October 2024 22:11

দ্য ওয়াল ব্যুরো: ব্ল্যাক প্যান্থার বা হিমালয়ান কালো চিতাবাঘ। একেবারে মিশমিশে কালো রঙ।

যাকে ঘিরে বুধবার সকাল থেকে তীব্র আতঙ্ক ছড়িয়েছে কার্শিয়ংয়ের বগোরা জঙ্গল সংলগ্ন লোকালয়ে। আতঙ্কে কার্যত একা একা রাস্তায় বেরোতে ভয় পাচ্ছেন বাসিন্দারা। খবর পেয়ে ইতিমধ্যে কালো চিতাবাঘের খোঁজে তল্লাশিতে নেমেছে বন দফতর।

ঘটনার সত্যতা স্বীকার করে নিয়ে কার্শিয়ং এর ফরেস্ট ডিভিশনের ডিএফও দেবেশ পান্ডে বলেন, "কার্শিয়ংয়ের বগোরা জঙ্গল সংলগ্ন লোকালয়ে একটি কালো চিতা বাঘ দেখতে পাওয়া গেছে। যা নিয়ে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। চিতা বাঘটির খোঁজে বনকর্মীরা তল্লাশি চালাচ্ছেন।"

তবে পাহাড়ে এই প্রথম কালো চিতাবাঘ বা মেলানিস্টিক লেপার্ডের সন্ধান মিলল এমনটা নয়। ডিএফও জানান, কালো চিতাবাঘ আদতে সাধারণ চিতাবাঘের মতো ৷ জেনেটিক কারণে সেগুলির গায়ের রং পুরো মিশমিশে কালো হয় ৷ ফলে দেখলেই মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়।

জানা যাচ্ছে, এদিন কার্শিয়ংয়ের বগোরা জঙ্গল সংলগ্ন বাসিন্দাদের নজরে আসে চিতাবাঘটি। সে সময় ওই পথ দিয়ে যাচ্ছিল পর্যটকদের গাড়িও। চিতাবাঘটি রাস্তা পারাপারের সময় তাঁরা সেই দৃশ্য ক্যামেরাবন্দিও করেন। যা ইতিমধ্যে সোশ্যাল মাধ্যমে ভাইরাল। ওই ছবি ঘিরেই বনাঞ্চলের বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্কের পরিবেশ। 
খবর পেয়ে খাঁচা নিয়ে জঙ্গলে তল্লাশি অভিযানে নেমেছেন বনকর্মীরা। তবে সন্ধে পর্যন্ত চিতাবাঘটির কোনও খোঁজ মেলেনি বলে খবর।


```