Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বাগডোগরায় সাতসকালে হাড়হিম করা কাণ্ড! প্রাতঃভ্রমণকারীদের সামনেই গটগট করে এল চিতাবাঘ

প্রাতঃভ্রমণে বেরোনো বহু মানুষ তখন সেই রাস্তা দিয়েই হাঁটছিলেন। হঠাৎই রাস্তার ধারে একটি চিতাবাঘকে ছোটাছুটি করতে দেখে সবাই আতঙ্কে সরে যান।

বাগডোগরায় সাতসকালে হাড়হিম করা কাণ্ড! প্রাতঃভ্রমণকারীদের সামনেই গটগট করে এল চিতাবাঘ

চিতাবাঘ

শেষ আপডেট: 11 March 2026 14:26

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গের (North Bengal) চা-বাগান ঘেরা এলাকায় মানুষের সঙ্গে বন্যপ্রাণীর মুখোমুখি হওয়ার ঘটনা নতুন নয়। তবে মঙ্গলবার ভোরে বাগডোগরা বিমানবন্দরের (Bagdogra Airport) লাগোয়া এলাকায় আচমকা রাস্তায় চিতাবাঘ (leopard) দেখা যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রাতঃভ্রমণে বেরোনো বহু মানুষ তখন সেই রাস্তা দিয়েই হাঁটছিলেন। হঠাৎই রাস্তার ধারে একটি চিতাবাঘকে ছোটাছুটি করতে দেখে সবাই আতঙ্কে সরে যান।

এক প্রত্যক্ষদর্শী জানান, সকাল ছ’টা নাগাদ প্রায় ২৫–৩০ জন একসঙ্গে হাঁটছিলেন। সেই সময়ে আচমকা রাস্তার পাশে একটি চিতাবাঘকে দৌড়াতে দেখা যায়। পরিস্থিতি বুঝে সকলে দ্রুত নিরাপদ দূরত্বে সরে যান। তিনি বলেন, চিতাবাঘটি রাস্তার পাশের চা বাগানের দিকে যেতে চাইছিল, কিন্তু বাগান ঘেরা নেটের বেড়া টপকাতে না পেরে কিছুটা সময় এদিক-ওদিক ঘুরছিল। পরে অন্য একটি জায়গা দিয়ে বাগানের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলে থাকা কয়েকজন সাহস করে মোবাইল ফোনে চিতাবাঘটির ভিডিও তুলে রাখেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বনদফতরের বাগডোগরা রেঞ্জের কর্মীরা। রেঞ্জার সোনম ভুটিয়া জানান, ওই এলাকার আশপাশে কয়েকটি চিতাবাঘের বসবাস রয়েছে এবং অতীতেও এমন ঘটনা ঘটেছে। চা বাগানের ভিতরে লোকজন যাতে আবর্জনা না ফেলেন, সেই কারণে অনেক জায়গায় নেট দিয়ে ঘেরা হয়েছে। ওই নেট থাকায় চিতাবাঘটির চলাচলে সাময়িক সমস্যা হয়েছিল বলেই মনে করছেন বনকর্মীরা। তিনি জানান, এখন গোটা এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং স্থানীয়দেরও সতর্ক করা হচ্ছে যাতে রাস্তার ধারে খাবারের উচ্ছিষ্ট না ফেলা হয়। 

উত্তরবঙ্গের ডুয়ার্স ও তরাই অঞ্চলে মানুষের বসতি এবং চা বাগানের সঙ্গে বন্যপ্রাণীর সংঘাত বহুদিনের। বনদফতরের পরিসংখ্যান অনুযায়ী, উত্তরবঙ্গের জঙ্গল ও চা-বাগান এলাকায় প্রায় ৪৫০–৫০০টির মতো চিতাবাঘের উপস্থিতি রয়েছে, যার বড় অংশই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার তরাই অঞ্চলে বিচরণ করে।

গত কয়েক বছরে শিলিগুড়ি সংলগ্ন চা বাগান, নাগরাকাটা, মালবাজার এবং বাগডোগরা এলাকার আশপাশে একাধিকবার চিতাবাঘ লোকালয়ে ঢুকে পড়ার ঘটনা সামনে এসেছে। কখনও চা বাগানের শ্রমিকরা, কখনও বা প্রাতঃভ্রমণকারীরা এমন দৃশ্যের মুখোমুখি হয়েছেন।

বনদফতরের মতে, চা বাগানের ঝোপঝাড় এবং ছোট প্রাণীর উপস্থিতি চিতাবাঘের জন্য স্বাভাবিক বাসস্থান তৈরি করে। তার উপর আবর্জনা ফেলা হলে কুকুর বা অন্যান্য প্রাণী সেখানে ভিড় করে, ফলে চিতাবাঘও সেই এলাকায় চলে আসে। এই কারণে বনদফতর বারবার স্থানীয়দের সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছে—বিশেষ করে ভোর ও সন্ধ্যার সময় চা বাগানের লাগোয়া এলাকায় সতর্ক থাকতে বলা হচ্ছে।


```