মুচিপাড়ার ডাস্টবিন থেকে মিলল চিতার চামড়া, টুকরো টুকরো লেজ! তৎপর বন দফতর
দ্য ওয়াল ব্যুরো: ডাস্টবিনের মধ্যে কাপড়ে মোড়া অবস্থায় পড়ে রয়েছে চিতাবাঘের (Leopard) চামড়া, লেজের টুকরো। খাস কলকাতাতেই ঘটল এমন ঘটনা। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
হামলার ঘটনার প্রতিবাদে পথে বাংলাদেশের সুশীল সমাজ
ঘটনাটি ঘটেছে ম
শেষ আপডেট: 18 October 2021 14:06
দ্য ওয়াল ব্যুরো: ডাস্টবিনের মধ্যে কাপড়ে মোড়া অবস্থায় পড়ে রয়েছে চিতাবাঘের (Leopard) চামড়া, লেজের টুকরো। খাস কলকাতাতেই ঘটল এমন ঘটনা। যা নিয়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
হামলার ঘটনার প্রতিবাদে পথে বাংলাদেশের সুশীল সমাজ
ঘটনাটি ঘটেছে মুচিপাড়া থানা এলাকায়। স্থানীয় একটি ডাস্টবিনের মধ্যে কাপড়ে মোড়া অবস্থায় পড়ে থাকতে দেখা যায় বাঘের ছাল। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের আধিকারিকরা। ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ওই পরিত্যক্ত বাঘের চামড়া উদ্ধার করে। চামড়ার সঙ্গে ছিল তিনটি আলাদা লেজের টুকরোও।
উদ্ধার করে জিনিসগুলিকে নিয়ে আসা হয় সল্টলেকের বন দফতরের অফিসে। বিশেষজ্ঞদের অনুমান, জিনিসগুলি অনেক পুরনো। কেউ বা কারা সেগুলিকে বিক্রি করার চেষ্টায় ছিল। কিন্তু তা করতে না পারায় অগত্যা ডাস্টবিনে ফেলে গিয়েছে। মনে করা হচ্ছে যারা এ কাজ করেছে তাদের কাছে এমন আরও বাঘের চামড়া রয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে উদ্ধার হওয়া দুটি চামড়ার মধ্যে একটি পূর্ণবয়স্ক এবং একটি মধ্যবয়স্ক চিতাবাঘের চামড়া। কে বা কারা একাজ করল তা জানার জন্য খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'