Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেটের শেষদিন বৃহস্পতিতেই, কীভাবে করবেন জেনে নিন

জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকের গাড়ির ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেট করা জরুরি। তার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেটের শেষদিন বৃহস্পতিতেই, কীভাবে করবেন জেনে নিন

শেষ আপডেট: 29 February 2024 14:36

দ্য ওয়াল ব্যুরো: ফাস্ট্যাগের কেওয়াইসি করানোর শেষদিন আজ, বৃহস্পতিবার। তারপরেই নিষ্ক্রিয় হয়ে যাবে আপনার গাড়িতে লাগানো স্টিকারটি। এখনও কেওয়াইসি আপডেট না করিয়ে রাখলে এখনই করে নিন। না হলে টোল ট্যাক্স দিতে সমস্যায় পড়তে হতে পারে।

জাতীয় সড়ক কর্তৃপক্ষের নির্দেশিকা অনুযায়ী প্রত্যেকের গাড়ির ফাস্ট্যাগের কেওয়াইসি আপডেট করা জরুরি। তার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত। আর সেটা না করলে আপনার ফাস্ট্যাগের অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করে দেওয়া হবে। এর ফলে টোল প্লাজা পেরোতে আপনাকে অনেক হ্যাপার মুখোমুখি হতে হবে।

কেওয়াইসি কী, কেন আপডেট করা জরুরি?

কেওয়াইসি সম্পর্কে কমবেশি সকলেই অবহিত। আপনার পরিচয়, ঠিকানার যাচাই। এটা করে রাখলে আপনি সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারবেন। এমনকী আপনার গাড়িও নিরাপদ থাকবে।

কীভাবে আপডেট করবেন কেওয়াইসি?

FASTag KYC Update: How to Update FASTag KYC Online and Offline? Know Easy  Steps Here!

অনলাইন এবং অফলাইন দুভাবেই কেওয়াইসি আপডেট করা যাবে।

অনলাইনের পদ্ধতি

আইএইচএমসিএল (ইন্ডিয়ান হাইওয়েজ ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড) https://ihmcl.co.in/ পোর্টালে যান। সেখানে আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড অথবা ওটিপি দিয়ে লগইন করুন। মাই প্রোফাইলে গিয়ে কেওয়াইসি সিলেক্ট করুন। এরপর সেখানে যেগুলি দেখাচ্ছে সেগুলি ফিলআপ করে পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র দাখিল করুন।

আপনার ব্যাঙ্ক ওয়েবসাইট থেকে করুন। এনপিসিএল বা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে https://www.npci.org.in/what-we-do/netc-fastag/product-overview যান। সেখানে আপনার ব্যাঙ্ক পছন্দ করুন। ব্যাঙ্কের ফাস্ট্যাগের পোর্টালে লগইন করুন। সেখানের নির্দেশ ফলো করুন। এছাড়া আপনার ব্যাঙ্কের শাখায় গিয়ে নির্দিষ্ট তথ্য জমা দিন। 

কী কী তথ্য লাগবে কেওয়াইসি আপডেট করতে?

পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, প্যান কার্ড, আধার কার্ড অথবা জব কার্ড। গাড়ির রেজিস্ট্রেশন সার্টিফিকেট, যেটার সঙ্গে ফাস্ট্যাগ অ্যাকাউন্ট রয়েছে।


```