Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

এনআরসি হলে আগুন জ্বালিয়ে দেব! হুমকি চিঠি পেয়েছি: শান্তনু

লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর নাম করে হুমকি চিঠি পেলেন শান্তনু ঠাকুর। এনআরসি করলে মন্দির উড়িয়ে দেওয়া হবে, এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন শান্তনু। পাশাপাশি তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলা হবে বলেও চিঠিতে উল্লেখ আছে বলে জানান তিনি।

এনআরসি হলে আগুন জ্বালিয়ে দেব! হুমকি চিঠি পেয়েছি: শান্তনু

শান্তনু ঠাকুর

শেষ আপডেট: 8 April 2024 15:53

দ্য ওয়াল ব্যুরো: লস্কর-ই-তৈবা জঙ্গি গোষ্ঠীর নাম করে হুমকি চিঠি পেলেন শান্তনু ঠাকুর। এনআরসি করলে মন্দির উড়িয়ে দেওয়া হবে, এমন হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন শান্তনু। পাশাপাশি তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলা হবে বলেও চিঠিতে উল্লেখ আছে বলে জানান তিনি। গোটা বিষয় সম্পর্কে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এবং প্রধানমন্ত্রীকে জানাবেন বলে জানিয়েছেন শান্তনু ঠাকুর।

যে চিঠি এসেছে তাতে দেগঙ্গার এক ঠিকানা লেখা। দেগঙ্গারই এক ব্যক্তির নাম উল্লেখ রয়েছে চিঠিতে। তাতে লেখা, এনআরসির ফলে যদি সংখ্যালঘুদের ওপর কোনও অত্যাচার হয় তাহলে গোটা দেশ জ্বলবে। তার সঙ্গে শান্তনু ঠাকুরের বাড়িও জ্বালিয়ে দেওয়া হবে! বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে প্রতিক্রিয়া দিয়ে শান্তনু সরাসরি রাজ্য সরকারকে দোষারোপ করেছেন। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে অভিযোগ করে শান্তনু বলেন, ''এ রাজ্যের পুলিশ-প্রশাসনের দুরবস্থা যে এমন ঘটনা ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে পুলিশমন্ত্রী অথচ তাঁর রাজ্যেই একজন প্রাক্তন সাংসদকে জঙ্গিরা হুমকি চিঠি পাঠাচ্ছে।'' এই বিষয়ে যাতে সরকারের তরফে ব্যবস্থা নেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন শান্তনু ঠাকুর। 

এই হুমকি চিঠির ইস্যুতে পাল্টা শান্তনুকেই নিশানা করেছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর। তাঁর দাবি, পুরোটাই নাটক! শান্তনু ঠাকুর নিজে ভোটের জন্য এই নাটক করছে। মমতাবালার কথায়, রবিবার রাতে তাঁদের ওপর যে অত্যাচার করা হয়েছে, তা সমস্ত মতুয়া ভক্তরা দেখেছে। এখন নাটক করে নজর ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। 

প্রসঙ্গত, তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের বাড়িতে হামলা করার অভিযোগ উঠেছে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে। ইতিমধ্যেই এই ঘটনায় পুলিশে অভিযোগ জানিয়েছেন মমতাবালা ঠাকুর। শাসক শিবির বলছে, ''শান্তনু ঠাকুর এবং তাঁর দলবল মমতাবালা ঠাকুরের বাড়িতে হামলা করেছে। মমতাবালা এবং তাঁর মেয়েকে সারারাত বাড়ির বাইরে থাকতে বাধ্য করেছে।'' এই ঘটনায় শান্তনু ঠাকুর সহ ১৩ জনের বিরুদ্ধে গাইঘাটা থানায় মামলা দায়ের করা হয়েছে। জোর করে বাড়িতে ঢোকার চেষ্টা করা থেকে শুরু করে, অশ্রাব্য ভাষায় গালি দেওয়ার অভিযোগ করা হয়েছে।


```