Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পশ্চিম সিকিমের ইয়াংথাঙে ভয়াবহ ধস, প্রাণ গেল চারজনের

পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে ভয়াবহ ধসে প্রাণ গেল চারজনের। এখনও কয়েকজনের খোঁজ মেলেনি। চলছে উদ্ধারকাজ। প্রবল বর্ষণে পাহাড়ি রাজ্যে বাড়ছে বিপর্যয়।

 

পশ্চিম সিকিমের ইয়াংথাঙে ভয়াবহ ধস, প্রাণ গেল চারজনের

ঘটনাস্থলের ছবি

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 12 September 2025 10:55

দ্য ওয়াল ব্যুরো: পশ্চিম সিকিমের রিম্বি এলাকার ইয়াংথাঙে গভীর রাতে ভয়াবহ ধস। শেষ পাওয়া খবর অনুযায়ী, এপর্যন্ত মৃত্যু হয়েছে চারজন। এখনও নিখোঁজ কয়েকজনের খোঁজ মেলেনি। এলাকায় উদ্ধারকাজে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

গেজিংয়ের পুলিশ সুপার শেরিং সেরপা জানিয়েছেন, ধস নামার পর ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিয়ে আসার পর আরও একজনের মৃত্যু হয়েছে। একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তিনি ভর্তি আছেন স্থানীয় হাসপাতালে। এখন ঠিক কেমন আছেন, তা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, ধসের খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পৌঁছন তাঁরা, সঙ্গে যায় এসএসবি জওয়ানদের একটি দল। স্থানীয়দের সাহায্যে ধ্বংসস্তূপ থেকে পাঁচজনকে উদ্ধার করা হয়। তাঁদের মধ্যে তিনজন ততক্ষণে মারা গেছিলেন। জীবিত উদ্ধার হওয়া দু’জনের মধ্যে এক জনের হাসপাতালে মৃত্যু হয়। এখনও তল্লাশি এবং উদ্ধারের কাজ চলছে। কেউ ধ্বংসস্তূপে আটকে আছে কি না তা দেখার চেষ্টা চলছে।

বর্ষার শুরু থেকেই উত্তর ও পশ্চিম ভারতে বন্যা ও ধসের দাপট অব্যাহত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু-কাশ্মীরের অবস্থা শোচনীয়। রোজই কোনও না কোন এলাকা ধসে যাওয়ার পর জলে তোরে ভেসে যাওয়ার খবর সামনে আসছে। এই পরিস্থিতির জন্য পরিবেশ নিধনকেউ দায়ী করেছে সুপ্রিম কোর্ট। সতর্ক করার পাশাপাশি নোটিসও পাঠিয়েছে কয়েকটি রাজ্যকে।

এদিকে, মৌসম ভবন জানিয়েছে, সেপ্টেম্বরে তুলনায় বেশি বৃষ্টি হবে। ফলে সতর্ক থাকা অত্যন্ত জরুরি। 


```