Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

রাহুলকে হাতে ধরে খাসির মাংস রান্না শেখালেন লালু, সঙ্গে রাজনীতির মশলাও

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে এমন দৃশ্য আদৌ কখনও দেখা গেছে কি! তেল, হলুদ তেজপাতার সঙ্গে যেন নিঁখুতভাবে রাজনীতির মশলা মেশাতে চাইল রাহুল-লালু যুগলবন্দি (Lalu Pradad Yadav taught Rahul Gandhi to cook)। দুই প্রজন্ম। দুটি পৃথক দল। আর তার মধ্যে দিয়

রাহুলকে হাতে ধরে খাসির মাংস রান্না শেখালেন লালু, সঙ্গে রাজনীতির মশলাও

শেষ আপডেট: 2 September 2023 15:54

দ্য ওয়াল ব্যুরো: রাজনীতিতে এমন দৃশ্য আদৌ কখনও দেখা গেছে কি! তেল, হলুদ তেজপাতার সঙ্গে যেন নিঁখুতভাবে রাজনীতির মশলা মেশাতে চাইল রাহুল-লালু যুগলবন্দি (Lalu Pradad Yadav taught Rahul Gandhi to cook)। দুই প্রজন্ম। দুটি পৃথক দল। আর তার মধ্যে দিয়ে হয়তো এও বোঝাতে চাইলেন, যে, তাঁদের জোট শুধু বাহ্যিক নয়। এই জোটের মধ্যে কোথাও আত্মীয়তাও রয়েছে।

সম্প্রতি দিল্লিতে লালু প্রসাদের বাসভবনে গিয়েছিলেন রাহুল গান্ধী। সেই নৈশভোজের (Lalu Rahul dinner) কথা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। কিন্তু আসল ঘটনা জানা গেল শনিবার। সেদিনের একটি ভিডিও প্যাকেজ প্রকাশ করেছে কংগ্রেস। তাতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধীকে হাতে ধরে চম্পারণ মিট (cChamparan mutton) তথা বিহারি স্টাইলে খাসির মাংস রান্না করা শেখাচ্ছেন ৭৫ বছরের লালু প্রসাদ।

https://www.youtube.com/watch?v=Jj3QFMqycog

আগে থেকে খাসির মাংস ধুয়ে সাফ করে রাখা ছিল। লালুর কথা শুনে তার উপর কাটা পেঁয়াজ ছড়িয়ে দেন রাহুল। তারপর কিছুটা আদা ও রসুন বাটা দেন। এর পর দেওয়া হয় ২ চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো। লালুর কথায়, ওই সব মশলাই বাড়িতে শিলে পেষা হয়েছে। এই মশলার সঙ্গে দেওয়া হয় দু’চামচ গোটা কালো মরিচ। তার পর দুই টেবিল চামচ সরষের তেল দিয়ে দু’হাত ডুবিয়ে ভাল করে মাখাতে থাকেন রাহুল।

পেঁয়াজ মশলা দিয়ে মাংসটা মাখানো হলে একটি হাঁড়ি ওভেনে চড়ানো হয়। তার পর পুরো মাংসটা তাতে ঢেলে লালু প্রসাদের কথা মতো কষাতে থাকেন রাহুল গান্ধী। দেখা যায়, লালু যাদব কয়েকটা শুকনো লঙ্কা দিচ্ছেন তাতে। তাছাড়া কয়েকটা গোটা রসুনও দেওয়া হচ্ছে। তার পর ঢিমে আঁচে চাপা দিয়ে কষানো হচ্ছে মাংস।

রান্না শেষ হলে হাতে গড়া তাওয়া রুটি দিয়ে সেই মাংস খেতে বসেন রাহুল, লালু প্রসাদ, লালুর ছেলে তথা বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব, লালুর মেয়ে মিসা ভারতী। (Lalu Pradad Yadav taught Rahul Gandhi to cook)

ওই রান্নার ফাঁকেই রাহুল লালুকে জিজ্ঞাসা করেন, আপনি এদেশি রান্নার পাশাপাশি বিদেশি খাবার কী পছন্দ করেন? জবাবে লালু বলেন, থাই স্যালাড। শুনে রাহুল বলেন, "ওটা আমার বোন খুব ভাল বানাতে পারে। একদিন বলব, ও বানিয়ে পাঠিয়ে দেবে। সব কিছু একসঙ্গে দিয়ে মেশাতে হয়।"

এর পরই রাহুল লালুকে প্রশ্ন করেন, “আপনি রাজনীতিতে কী মশলা মেশান?” শুনে লালু হেসে ফেলেন। রাহুল ফের তাঁকে জিজ্ঞেস করেন, “রাজনীতির মশলায় কী থাকা উচিত?” জবাবে লালু বলেন, “রাজনীতির মশলায় লড়াইয়ের জেদ থাকা উচিত।"

কথার ফাঁকে লালুকে রাহুল এই প্রশ্নও করেন যে বিজেপি কেন প্রতি দশ-পনেরো বছর অন্তর দেশে ঘৃণা ছড়াতে নেমে পড়ে? আপনার কী মত? এর জবাব দিতে লালু বিন্দুমাত্র দেরি করেননি। তিনি বলেন, “ওটা ক্ষমতার খিদের জন্য। ওদের সেই খিদে মিটতেই চায় না।” রাহুল জানতে চান, এর মোকাবিলা কীভাবে করা যাবে, লালুর পরামর্শ কী? তার উত্তরে আরজেডি নেতা বলেন, “তোমার বাবা মা, দাদু, দিদা দেশকে যে রাস্তা দেখিয়েছেন, সেই পথেই থাকতে হবে। তা কখনও ভুলে যেও না।”

ওই আড্ডার মধ্যেই তেজস্বী আবার রাহুলের কাছে জানতে চান, তিনি রান্না করতে পারেন কিনা। রাহুল জানান, "ইউরোপে তিনি যখন কাজের জন্য একা থাকতেন, তখন কাজ চালানোর মতো রান্না করতেই হত। সেটুকুই জানেন তিনি।"

লালুর পরামর্শে রাহুলের রান্না কেমন হয়েছিল, তা তাঁরাই বলতে পারবেন। কিন্তু গোটা ভিডিওতে স্পষ্ট যে রান্না ও রাজনীতি—এই দু'য়ের অদ্ভুত মিশেল দেখা গেল তাতে।

চম্পারণ মাটন রাঁধলেন খোদ লালু, আঙুল চেটে খেলেন রাহুল! সুপ্রিম-রায়ের দুরন্ত সেলিব্রেশন


```