Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

না জানিয়ে ছবি তুলে অপপ্রচার করেছেন কুণাল! বড় অভিযোগ জুনিয়র ডাক্তারদের

তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বুধবার দুপুরে সংবাদিক বৈঠক থেকে তাঁরা অভিযোগ করলেন, তাঁদের লালবাজার অভিযান নিয়ে কুণাল ঘোষ মিথ্যে অপপ্রচার করেছেন। এরই প্রতিবাদে এই সংবাদিক বৈঠক।

না জানিয়ে ছবি তুলে অপপ্রচার করেছেন কুণাল! বড় অভিযোগ জুনিয়র ডাক্তারদের

সাংবাদিক বৈঠকে জুনিয়র চিকিৎসকরা।

শেষ আপডেট: 4 September 2024 14:46

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধে বড় অভিযোগ আনলেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। বুধবার দুপুরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এর তরফে সংবাদিক বৈঠক থেকে অভিযোগ করা হয়, তাঁদের লালবাজার অভিযান নিয়ে কুণাল ঘোষ মিথ্যে অপপ্রচার করেছেন। এরই প্রতিবাদে এই সংবাদিক বৈঠক।

ফ্রন্ট এর তরফে এদিন জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ বলেন, "মঙ্গলবার একটি ছবি পোস্ট করে কুণাল ঘোষ দাবি করেছিলেন যে আন্দোলনকারীদের তরফে ওনার সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল লালবাজারের অভিযান নিয়ে মধ্যস্থতার জন্য। আমরা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট থেকে পরিষ্কারভাবে জানাচ্ছি, ওর সঙ্গে আমরা কোনও যোগাযোগ করিনি। ঘটনাচক্রে একটি সংবাদপত্রের অফিসে ওনার সঙ্গে দেখা হয়েছিল। সেখানে না জানিয়ে উনি আমাদের প্রতিনিধিদের ছবি তুলে অপপ্রচার করেছেন। এর নিন্দা জানাতেই এই সাংবাদিক বৈঠক।"

কিঞ্জল  আরও বলেন, "সহপাঠীর বিচারের দাবিতে আমরা আন্দোলনে নেমেছি। আমাদের এই আন্দোলন শুরু থেকেই সম্পূর্ণ অরাজনৈতিক। তাই কোনও রাজনৈতিক দল এর থেকে সুবিধা নিতে চাইলে আমরা তার তীব্র প্রতিবাদ জানাবই।"

প্রসঙ্গত, এর আগে জুনিয়র চিকিৎসকদের লালবাজার অভিযানে যোগ দিতে গিয়ে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছিল বিজেপির তমলুকের সাংসদ তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও বিজেপি নেতা রুদ্রনীল ঘোষকে। এবার তৃণমূল নেতা কুণাল ঘোষের বিরুদ্ধেও অপপ্রচারের অভিযোগে সরব হন তাঁরা। এ ব্যাপারে কুণাল ঘোষের প্রতিক্রিয়া অবশ্য এখনও জানা যায়নি।

কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণ চেয়ে গত সোমবার বিকেল থেকে লালবাজারের সামনে অবস্থানে বসেছিলেন আন্দোলনকারী পড়ুয়ারা। মঙ্গলবার বিকেলে তাঁদের সেই অবস্থান নিয়েই ফেসবুকে পোস্ট করে অপপ্রচারের অভিযোগ উঠেছে কুণালের বিরুদ্ধে।

যে চারজন ডাক্তারি পড়ুয়ার সঙ্গে কুণাল ছবি পোস্ট করেছিলেন, এদিন তাঁদেরকে সামনে রেখেই সাংবাদিক বৈঠক করেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা। এই চার পড়ুয়াও জানান, তাঁরা আরজি কর ইস্যুতে একটি সংবাদপত্রের অফিসে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। সেখানে কুণালবাবুর সঙ্গে তাঁদের দেখা হয়। অভিযোগ, তাঁদের না জানিয়ে ছবি তুলে 'মধ্যস্থতা'র প্রচার করেছিলেন কুণাল।

ঘরের আলো নিভিয়ে মোমবাতি হাতে বুধবার রাত দখলে ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ওই আন্দোলনে দল মত নির্বিশেষে সর্বস্তরের মানুষকে এদিন যোগদানের আহ্বান জানান তাঁরা।


```