Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সুদীপের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ কুণালের! আদালতে যাওয়ার হুঁশিয়ারি

শনিবার সকালে ফের টুইটে বোমা ফাটালেন কুণাল। সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ এনেছেন কুণাল।

সুদীপের বিরুদ্ধে বড় দুর্নীতির অভিযোগ কুণালের! আদালতে যাওয়ার হুঁশিয়ারি

শেষ আপডেট: 2 March 2024 10:58

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার থেকেই টুইটারে বোমা ফাটাতে শুরু করেছেন কুণাল ঘোষ। কখনও সরাসরি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোাধ্যায়ের নাম উল্লেখ করে আক্রমণ শানিয়েছেন, কখনও বা নাম না করে। ‘সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ধেড়ে শাহজাহান’ বলেও কটাক্ষ করেছিলেন। শুক্রবার রাতে নাম না করে সুদীপকে কটাক্ষ করে টুইটে কুণাল লিখেছিলেন, সুদীপকে রোজভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলস পরিয়ে রেখেছেন মোদী।

শনিবার সকালে ফের টুইটে বোমা ফাটালেন কুণাল। সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তাঁর বিরুদ্ধে বড়সড় দুর্নীতির অভিযোগ এনেছেন কুণাল। এমনকী যদি কেন্দ্রীয় এজেন্সি সুদীপের বিরুদ্ধে পদক্ষেপ না নেয়, তাহলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন কুণাল।

টুইটে কুণাল লিখেছেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায়, এমপির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং তাঁর তরফে অ্যাপলো হাসপাতালে, ভুবনেশ্বরে দেওয়া টাকার বিষয়ে তদন্ত করতে হবে। তিনি যখন হেফাজতে ছিলেন, তখন তাঁকে বড় অঙ্কের অর্থ দেওয়া হয়েছে বা তার পক্ষ থেকে হাসপাতালে দেওয়া হয়েছে কি না, তা তদন্ত করা উচিত। যদি এটি সত্যে প্রতিষ্ঠিত হয়, তবে এটি কয়লা কেলেঙ্কারির সাথে সম্পর্কিত হতে পারে এবং আরও তদন্তের জন্য ব্যানার্জিকে (সুদীপকে) গ্রেপ্তার করা উচিত।  যদি এজেন্সিগুলি এটি এড়াতে চেষ্টা করে, তাহলে এই বিষয়ে তদন্তের জন্য আমি আদালতে যাব।"

প্রসঙ্গত, সুদীপ ইস্যুতে কুণালের পাশে দাঁড়িয়েছেন দলের বরাহনগরের বিধায়ক তাপস রায়। কোনও রাখ ঢাক না রেখে তাপস পরিষ্কারভাবে জানিয়েছেন, নেত্রী বললেও ভোটে সুদীপের হয়ে প্রচারে নামবেন না।

তারপরই শনিবার সকালে ফের সুদীপের বিরুদ্ধে বোমা ফাটিয়েছেন কুণাল। দুর্নীতি প্রসঙ্গে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন।  এ ব্যাপারে সুদীপের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

রাজনৈতিক মহলের মতে, ভোটের আগে সুদীপকে কেন্দ্র করে তণমূলের দলীয় রাজনীতি ক্রমেই জটিল আকার নিচ্ছে। ফলে এ ব্যাপারে আগামী কয়েকদিনে আরও কিছু রোমহর্ষক ঘটনা দেখা যেতে পারে বলেই মনে করা হচ্ছে।


```