Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

নিখোঁজ হওয়ার ৬২ ঘণ্টা পর মাতলা নদীর ধারে সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার! মৃত্যু ঘিরে রহস্য

প্রশ্ন উঠছে ১১ জন বন্ধু মিলে ঘুরতে এসে একজন এভাবে পড়ে তলিয়ে গেল কেমন করে?‌ পরিবারের দাবি প্রীতম এভাবে পড়ে যেতে পারে না। প্রসঙ্গত, দুর্ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে দেহ পাওয়া যায়।

নিখোঁজ হওয়ার ৬২ ঘণ্টা পর মাতলা নদীর ধারে সিভিক ভলান্টিয়ারের দেহ উদ্ধার! মৃত্যু ঘিরে রহস্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 22 December 2024 15:48

দ্য ওয়াল ব্যুরো: মাতলা নদীর চরে উদ্ধার সিভিক ভলান্টিয়ারের দেহ। প্রীতম পানুয়ার নামে ওই সিভিকের দেহ মিলতেই চাঞ্চল্য গোপালগঞ্জের নবিপুকুর এলাকায়। খুন না দুর্ঘটনা, তা নিয়ে ধন্ধে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। জানা যাচ্ছে তিনি গড়িয়া ট্রাফিক গার্ডে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার বিকেলে কুলতুলি ব্লকের কৈখালি জেটিঘাটের পাশেই মাতলা নদীতে নৌকা থেকে পড়ে গিয়েছিল সুন্দরবনে পিকনিক করতে আসা পর্যটক প্রীতম পানুয়া। ওই দুর্ঘটনা ঘটার পর থেকে কুলতলি থানার পুলিশ এবং সিভিক ডিফেন্স তল্লাশি অভিযান শুরু করে। নিখোঁজ হওয়ার পর বিস্তর খোঁজাখুঁজির পর প্রায় ৬২ ঘণ্টা পেরিয়ে যেতে দেহ উদ্ধার হল।

প্রশ্ন উঠছে ১১ জন বন্ধু মিলে ঘুরতে এসে একজন এভাবে পড়ে তলিয়ে গেল কেমন করে?‌ পরিবারের দাবি প্রীতম এভাবে পড়ে যেতে পারে না। প্রসঙ্গত, দুর্ঘটনাস্থল থেকে প্রায় চার কিলোমিটার দূরে দেহ পাওয়া যায়।

 কুলতুলি থানার পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট এলে তবেই মৃত্যু আসল কারণ জানা যাবে। এছাড়াও ঘটনার দিন ঠিক কী হয়েছিল তা জানতে ঘুরতে আসা ১১ জনকে জিজ্ঞাসাবাদ করার কথাও ভাবছে পুলিশ।


```