Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তিপেট ঠান্ডা আর হজমে কামাল! গরমে নিয়মিত ঘোল খেলে শরীরে ঠিক কী পরিবর্তন আসে?সাবধান! ২০৫০ সালের মধ্যে ২ কোটি মানুষের লিভার শেষ করবে 'ফ্যাটি লিভার'! ল্যানসেটের গবেষণায় উদ্বেগ বাড়ছে‘মমতাই বিজেপি-কে রাস্তা করে দিয়েছেন, আজ প্রিয়জি থাকলে তিনিই মুখ্যমন্ত্রী হতেন’, রায়গঞ্জের জনসভায় রাহুল

বাম আমলের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বিজেপিতে! ২৬-এর ভোটের আগে চমক

বিজেপিতে বড় যোগদান। বাম আমলের বর্ষীয়ান নেতা এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী যোগ দিলেন বিজেপিতে।

বাম আমলের প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর মেয়ে বিজেপিতে! ২৬-এর ভোটের আগে চমক

বিজেপিতে ক্ষিতি গোস্বামীর মেয়ে

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 17 February 2026 15:27

দ্য ওয়াল ব্যুরো: ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে রাজ্য রাজনীতিতে বড় চমক। বাম আমলের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর (Kshiti Goswami) মেয়ে কস্তুরী গোস্বামী যোগ দিলেন বিজেপিতে।

রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) এবং বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)-র উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন কস্তুরী। এদিন তাঁর সঙ্গে আরও যোগ দেন প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী এবং অবসরপ্রাপ্ত সিআরপিএফ আধিকারিক বিপ্লব বিশ্বাস।

উল্লেখযোগ্য বিষয় হল, কস্তুরীর দিদি বসুন্ধরা গোস্বামী (Basundhara Goswami) আগেই তৃণমূলে যোগ দিয়েছেন। বর্তমানে তিনি কলকাতা পুরসভার ৯৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অর্থাৎ, বাবা ছিলেন বাম আমলের মন্ত্রী - আর তাঁর দুই কন্যা এখন দুই ভিন্ন রাজনৈতিক শিবিরে। একজন তৃণমূল, অন্যজন বিজেপিতে।

২০১৯ সালে প্রয়াত হন আরএসপি নেতা ক্ষিতি গোস্বামী। তাঁর মৃত্যুর পর থেকেই রাজনৈতিক মহলে জল্পনা ছিল, পরিবার কোন পথে হাঁটবে। শেষ পর্যন্ত ২০২১ সালের কলকাতা পুরনিগম নির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে জয়ী হন বসুন্ধরা গোস্বামী। আর এবার বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়ে নতুন রাজনৈতিক বার্তা দিলেন কস্তুরী।

এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে বাম শিবিরে। একজন প্রয়াত বাম নেতার দুই কন্যাই কেন আরএসপি বা বামফ্রন্টে থাকলেন না - তা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ২০২৬ সালের ভোটের আগে এই যোগদান বিজেপির জন্য প্রতীকী গুরুত্ব বহন করছে বলেই মত রাজনৈতিক বিশ্লেষকদের।


```