Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কোটার হস্টেলে আত্মহনন রুখতে সিলিং ফ্যানে স্প্রিং লাগানো হচ্ছে, তাতেও চিন্তা কমছে না কেন

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় সমস্ত ছাত্রাবাস তথা হস্টেলে এবার সিলিং ফ্যানে (ceiling fan spring) স্প্রিং লাগানো হচ্ছে। অর্থাৎ সিলিং ফ্যানে দড়ি বা বিছানার চাদর জড়িয়ে গলায় ফাঁস দিতে গেলে ফ্যানটাই ঝুলে পড়বে। ফলে আর মৃত্যুর ঝুঁকি থাকবে

কোটার হস্টেলে আত্মহনন রুখতে সিলিং ফ্যানে স্প্রিং লাগানো হচ্ছে, তাতেও চিন্তা কমছে না কেন

শেষ আপডেট: 18 August 2023 07:05

দ্য ওয়াল ব্যুরো: রাজস্থানের কোটায় সমস্ত ছাত্রাবাস তথা হস্টেলে এবার সিলিং ফ্যানে (ceiling fan spring) স্প্রিং লাগানো হচ্ছে। অর্থাৎ সিলিং ফ্যানে দড়ি বা বিছানার চাদর জড়িয়ে গলায় ফাঁস দিতে গেলে ফ্যানটাই ঝুলে পড়বে। ফলে আর মৃত্যুর ঝুঁকি থাকবে না। কোটায় একের পর এক ছাত্র মৃত্যুর ঘটনার (Kota Student Death) পর নতুন এই ফ্যান এখন গোটা দেশের দৃষ্টি আকর্ষণ করেছে।

বাংলায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর ঘটনা যেমন গোটা রাজ্যকে নড়িয়ে দিয়েছে, তেমনই সর্বভারতীয় স্তরে উৎকণ্ঠা বেড়েই চলেছে রাজস্থানের কোটায় লাগাতার আত্মহত্যার (Suicide) ঘটনা নিয়ে। সিলিং ফ্যান থেকে গলায় দড়ি দিয়ে ঝুলে আত্মহত্যার ঘটনাই বেশি ঘটছে সেখানকার ছাত্রাবাসগুলিতে।

রাজস্থানের কোটা এখন মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার প্রস্তুতির অন্যতম ঠিকানা হয়ে উঠেছে। গোটা দেশ থেকে ছাত্রছাত্রীরা সেখানে গিয়ে হয় শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব হস্টেলে বা মেসবাড়ি ভাড়া করে থাকেন। বাংলা থেকে প্রতি বছর শয়ে শয়ে ছাত্র মেডিক্যাল এবং ইঞ্জিনিয়ারিং পরীক্ষার প্রস্তুতির জন্য কোচিং নিতে চলে যান কোটায় (Kota Student Death)। এতে যেমন ছাত্রছাত্রীদের ব্যক্তিগত উৎসাহ ও উচ্চাকাঙ্খা কাজ করে, তেমনই বহু ক্ষেত্রে দেখা যায় অভিভাবকরাই অগ্রণী ভূমিকা নিচ্ছেন।
https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1692356011942957445

এহেন কোটা এখন বাবা-মা ও অভিভাবকদের মনে একটা আতঙ্ক তৈরি করেছে। পড়াশোনার অতিরিক্ত চাপের কারণে হোক কিংবা জীবনে সুপ্রতিষ্ঠিত হওয়ার ইঁদুরদৌড়, অথবা হতাশা থেকে ফি বছর মৃত্যুমিছিল লেগে রয়েছে 'কোটা ফ্যাক্টরি'তে। চলতি অগস্ট মাসে কোটায় ৪ জন ছাত্র আত্মহত্যা করেছে। আর এ বছরে এখনও পর্যন্ত ২২ জন ছাত্রছাত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে কোটায়।

গত বৃহস্পতিবার কোটায় উত্তরপ্রদেশ থেকে আসা এক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী আত্মহত্যা করেছিলেন। ওই ছাত্রের বাবা তার আগের দিনই গিয়ে দেখা করে এসেছিলেন ছেলের সঙ্গে। তারপর আজমগঞ্জের বাড়িতে ফিরে যাওয়ার পথে ছেলের মৃত্যু সংবাদ পান তিনি। তারপর ৭ দিনও কাটেনি, স্বাধীনতা দিবসের রাতে ফের এক জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার্থী আত্মহত্যা করেন।

কোটার হস্টেল অ্যাসোসিয়েশনের সভাপতি নবীন মিত্তল এদিন বলেন, পর পর আত্মহত্যার ঘটনায় আমরাও চিন্তিত। তার পর বেঙ্গালুরুর একটা কোম্পানি এসে প্রস্তাব দেয় যে তারা সিলিং ফ্যানের নতুন ডিভাইস তৈরি করেছে। ওই ডিভাইস এখন ৯৯ শতাংশ হস্টেলে লাগানো হয়ে গেছে বা কাজ চলছে।

https://twitter.com/ANI_MP_CG_RJ/status/1692348890136400378

তবে নবীনের উদ্বেগ হল, এর পরেও আত্মহত্যার ঘটনা ঠেকানো যাবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। কারণ, মেসবাড়িতে বা বাড়ি ভাড়া করে আরও চল্লিশ-পঞ্চাশ হাজার ছাত্র থাকে। এ ধরনের মেসবাড়ি অসংগঠিত ভাবে চলে। তাদের কোনও অ্যাসোসিয়েশন নেই। ফলে তারা সিলিং ফ্যানে এই নতুন ডিভাইস লাগাবে কিনা সন্দেহ রয়েছে। সেই কারণে বিষয়টা প্রশাসন ও পুলিশেরও নজরে আনা হচ্ছে।

আরও পড়ুন: কলকাতা মেডিক্যালে অ্যান্টি-র‍্যাগিং কমিটি, প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা হস্টেল-সহ একাধিক ব্যবস্থা


```