Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

শিশু খুনে গ্রেফতার মা ও বান্ধবী বিরিয়ানি-চাইনিজের আবদার করছে, পুলিশ নাজেহাল

ডাল-ভাত-রুটি না-পসন্দ। পুলিশের কাছে বারবার মুখরোচক খাবারের আর্জি জানাচ্ছে শান্তা শর্মা ও তার বান্ধবী ইরফাত পারভিন। চাইছেন বিরিয়ানি, চাইনিজ। পছন্দের খাবার না পেয়ে জিজ্ঞাসাবাদের সময় মুখই খুলতে চাইছে না দুজন। এই সমস্যার কীভাবে সমাধান সেটাই ভাবছেন পুলিশ কর্তারা।

শিশু খুনে গ্রেফতার মা ও বান্ধবী বিরিয়ানি-চাইনিজের আবদার করছে, পুলিশ নাজেহাল

শেষ আপডেট: 27 February 2024 16:11

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: ডাল-ভাত-রুটি না-পসন্দ। পুলিশের কাছে বারবার মুখরোচক খাবারের আর্জি জানাচ্ছে শান্তা শর্মা ও তার বান্ধবী ইরফাত পারভিন। চাইছেন বিরিয়ানি, চাইনিজ। পছন্দের খাবার না পেয়ে জিজ্ঞাসাবাদের সময় মুখই খুলতে চাইছে না দুজন। এই সমস্যার কীভাবে সমাধান সেটাই ভাবছেন পুলিশ কর্তারা।

এ পর্যন্ত জেরা করে পুলিশ জানতে পেরেছে, কোন্নগরের কাছে গঙ্গানগরে জমি কিনেছিলেন শান্তা শর্মা। সেই জমি মধ্যস্থতা করে দেন কানাইপুরেরই এক বাসিন্দা। ওই ব্যক্তির দাবি, ৭ বছর আগে তাঁর মাধ্যমেই ৪ লক্ষ টাকার বিনিময় ২ কাঠা জমি কিনেছিলেন শান্তা শর্মা। তাঁর নামে মিউটেশনও করা হয় সেই জমি। সেখানে বাড়ি করার কথা। মাঝে মধ্যে সেই জমি দেখতে আসতেন শান্তা। তিনি জানান একবার শান্তার স্বামী পঙ্কজ শর্মাকে জমি দেখানোর জন্য নিয়ে আসেন।

কানাইপুরে হরিসভার বাসিন্দা, সঞ্জয়কুমার সাঁতরা জানান, শান্তা শর্মা বাড়ি করার জন্য বছর সাতেক আগে তাঁর মাধ্যমে দু কাটা জমি ৪ লাখ টাকা দিয়ে কেনেন। প্রথমে তাঁকে দু লাখ টাকা দিয়েছিলেন। তারপরে মাস তিনেকের মধ্যে আরও দু লাখ টাকা দিয়ে জমিটা নিজের নামে রেজিস্ট্রি করে নেন। কথা ছিল সেখানে বাড়ি করার। কিন্তু এখনও জমিটা সেই অবস্থাতেই পড়ে রয়েছে। বছর দুই তিন আগে শেষবার জমি দেখতে এসেছিলেন। পুলিশ সূত্রে খবর শান্তার বাবা রেলে চাকরি করতেন। তারা তিন বোন। বাবা তিন বোনকে কিছু টাকা দিয়েছিলেন। সম্ভবত সেই টাকা দিয়েই জমি কেনেন শান্তা।

নিজের সন্তানকে খুনে অভিযুক্ত শান্তা শর্মা। বান্ধবী ইরফাতের সঙ্গে সম্পর্কের কাঁটা সরাতেই ছেলেকে খুন করেন বলে অভিযোগ। গত ২০ ফেব্রুয়ারি গ্রেফতার হন দুই বান্ধবী। আদালতে পেশ করা হলে দুজনকেই ন'দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ বেশ কিছু সূত্র পেয়েছে ইতিমধ্যেই। নির্মম এই হত্যাকাণ্ডে বেশ কিছু প্রমাণও মিলেছে বলেও দাবি পুলিশের। এখন দুয়ে দুয়ে চার মেলাতে ধৃতদের আরও জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ। তবে চাউমিন আর বিরিয়ানিই আপাতত পথের কাঁটা।


```