Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

সাতসকালে জোকা ইএসআই হাসপাতালের পাশেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা

পুলিশ সূত্রে খবর, রৌনক ভট্টাচার্য (২৯) বেহালা থানার অন্তর্গত পুটিয়ারি রোডের বাসিন্দা।

সাতসকালে জোকা ইএসআই হাসপাতালের পাশেই উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ! কারণ নিয়ে ধোঁয়াশা

জোকা ইএসআই হাসপাতাল

শেষ আপডেট: 6 November 2024 11:34

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। বুধবার সকাল হতে না হতেই যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার জোকা ইএসআই হাসপাতালে। জানা গিয়েছে, এদিন হাসপাতালের বিল্ডিংয়ের পাশেই পড়ে থাকতে দেখা যায় তাঁকে। যুবকের মুখের একদিক থ্যাঁতলানো ছিল বলে খবর। 

পুলিশ সূত্রে খবর, রৌনক ভট্টাচার্য (২৯) বেহালা থানার অন্তর্গত পুটিয়ারি রোডের বাসিন্দা। পরিবারের দাবি, বেশ কয়েকদিন মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। একাধিক জায়গায় ইন্টারভিউ দিলেও মূলত চাকরি না পেয়েই আত্মহত্যার পথ তিনি বেছে নিয়েছেন বলে মনে করা হচ্ছে। 

রৌনকের মুখে আঘাতের চিহ্ন দেখে এটাকে আত্মহত্যা বলে মানতে নারাজ পুলিশ। কীভাবে মৃত্যু হল যুবকের নাকি তাঁকে খুন করা হয়েছে তা খতিয়ে দেখছে ঠাকুরপুকুর থানার পুলিশ।

এদিন সকালে এলাকার যুবকের রক্তাক্ত দেহ দেখতে পেয়েই থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত বলে ঘোষণা করা হয় তাঁকে। 

যুবকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে মনে করছে পুলিশ। সাতসকালে জোকা ইএসআই হাসপাতালের সামনে থেকে যুবকের দেহ উদ্ধারের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।


```