Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এবারের পুজোয় আপনিও যেতে পারেন মহাকাশে! অভিনব থিমের আয়োজনে লেবুতলা পার্ক

দুর্গাপুজো মানেই থিমের বাহার। কোন পুজোর থিম সবথেকে বেশি লোক টানতে পারল, সেটাই একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। 

এবারের পুজোয় আপনিও যেতে পারেন মহাকাশে! অভিনব থিমের আয়োজনে লেবুতলা পার্ক

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 March 2025 08:50

দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজো (Durga Puja) মানেই থিমের বাহার। কোন পুজোর থিম সবথেকে বেশি লোক টানতে পারল, সেটাই একটা প্রতিযোগিতা হয়ে দাঁড়িয়েছে। 

এবারে সেই থিমের লড়াই যে আরও হাড্ডাহাড্ডি আকার নিতে চলেছে, দুর্গা পুজোর ৬ মাস আগেই সম্ভাব্য থিমের ঘোষণা করে সেই ইঙ্গিত দিয়ে দিলেন বিজেপি নেতা সজল ঘোষ (sajal ghosh)। সন্তোষ মিত্র স্কোয়ারের লেবুতলা পার্কের (Lebutala Park) অন্যতম উদ্যোক্তা সজল।

২৮৬ দিন পর বুধবার নির্বিঘ্নে পৃথিবীর মাটি ছুঁয়েছে সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং ব্যারি বুচ উইলমোর (Barry Wilmore)। ভারতীয় বংশোদ্ভূত সুনীতাকে নিয়ে দেশজুড়ে উন্মাদনা চলছে। 

সজল জানালেন, "সুনীতাদের এই সফরকে আমরাও নিজেদের থিমের মধ্যে দিয়ে উদযাপন করতে চায়। প্রাথমিক আলোচনাও সাড়া হয়ে গিয়েছে। বাকিটা পুজোর সময় মণ্ডপে এলেই দেখতে পাবেন!"

শহরের একাধিক বড় পুজোগুলির মধ্যে একটি হল লেবুতলা পার্ক। প্রতিবার তাঁদের থিম চমক থাকে। এবারেও যে তার ব্যতিক্রম হবে না, তার ইঙ্গিত মিলেছে সজলের কথায়। জানা যাচ্ছে, লেবুতলা পার্কে এবারে পুজোর থিম আন্তর্জাতিক স্পেস স্টেশন! এবারে এই পুজো কমিটি ৯০ বর্ষে পা দেবে। পুজো মণ্ডপে ফুটে উঠবে সুনীতাদের মহাকাশ থেকে পৃথিবীতে ফেরার ঐতিহাসিক মূহূর্তের দৃশ্য! থিমের মাধ্যমে সুনীতাদের টানা ৯ মাস মহাকাশে আটকে থাকার দৃশ্যগুলোও ফুটিয়ে তুলবেন উদ্যোক্তারা।  

অর্থাৎ পুজোর সময়ই মন্ডপে ঢুকে পড়লেই হল! তারপরে উদ্যোক্তারাই আপনাকে নিয়ে যাবেন মহাকাশে!


```