Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কলকাতার গেস্ট হাউসে প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টা! গ্রেফতার চেন্নাইয়ের যুবক

কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটের একটি গেস্ট হাউসে তরুণীর উপর ধারালো অস্ত্র নিয়ে হামলার অভিযোগ।

কলকাতার গেস্ট হাউসে প্রেমিকাকে কুপিয়ে খুনের চেষ্টা! গ্রেফতার চেন্নাইয়ের যুবক

প্রতীকী ছবি

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 29 December 2025 10:53

দ্য ওয়াল ব্যুরো: রবিবার দুপুরে কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিট এলাকার একটি গেস্ট হাউসে ওঠেন এক যুগল। ঘর ভাড়া নেওয়ার কিছুক্ষণের মধ্যেই সেখানে চরম উত্তেজনার সৃষ্টি হয়। বন্ধ ঘরের ভিতর থেকে রক্তাক্ত অবস্থায় এক তরুণীকে উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রেমিকাকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। তবে কী কারণে এই ভয়াবহ নির্যাতনের ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহত তরুণীর বয়স ৩৮ বছর। তিনি উত্তর ২৪ পরগনার বাসিন্দা। তাঁর সঙ্গে গেস্ট হাউসে উঠেছিলেন বছর চল্লিশের প্রদীপ কুমার সেলভারাজ। অভিযুক্ত প্রদীপ চেন্নাইয়ের বাসিন্দা। দু’জনের মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল বলেই জানা গিয়েছে।

অভিযোগ অনুযায়ী, গেস্ট হাউসের ঘরের ভিতরেই ধারালো অস্ত্র দিয়ে তরুণীর উপর একের পর এক আঘাত চালান প্রদীপ। তরুণীর কাঁধ, হাত-সহ শরীরের বিভিন্ন অংশে গভীর ক্ষতচিহ্ন রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত তরুণীকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে গ্রেফতার করে।


```