Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

পার্ক স্ট্রিটের জিমে ধুন্ধুমার, মহিলার শ্লীলতাহানি, গোপনে পোশাক বদলের ছবি তুলে ব্ল্যাকমেল

পার্ক স্ট্রিটের একটি ইউনিসেক্স জিমে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে। মঙ্গলবার রাতে ওই জিমে যায় পুলিশ। জিম ঘিরে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা।

পার্ক স্ট্রিটের জিমে ধুন্ধুমার, মহিলার শ্লীলতাহানি, গোপনে পোশাক বদলের ছবি তুলে ব্ল্যাকমেল

শেষ আপডেট: 15 November 2023 08:10

দ্য ওয়াল ব্যুরো: পার্ক স্ট্রিটের একটি ইউনিসেক্স জিমে ধুন্ধুমার কাণ্ড বেঁধেছে। মঙ্গলবার রাতে ওই জিমে যায় পুলিশ। জিম ঘিরে রেখে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, ওই জিমে মহিলাদের পোশাক বদলের রুমে গোপন ক্যামেরা ফিট করা আছে। শরীরচর্চার পরে মেয়েরা যখন পোশাক বদল করে সেই ছবি ও ভিডিও তুলে পরে ব্ল্যাকমেল করা হয়।

পুলিশকে এক তরুণী অভিযোগ করেছেন, তাঁর পোশাক বদলের ছবি তুলে তা ইনস্টাগ্রামে ভাইরাল করা হয়েছে। তিনি এর প্রতিবাদ করলে ওই জিমের ইনস্ট্রাকটর ও মালিক তাঁর শ্লীলতাহানি করেন। দু’জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে পার্ক স্ট্রিট থানায়। তরুণীর লিখিত অভিযোগের ভিত্তিতে জিম ইনস্ট্রাক্টর বিশ্বজিৎ দাসকে গ্রেফতার করা হয়েছে। জিমের মালিকের খোঁজ চলছে।

পুলিশ জানিয়েছে, পার্ক স্ট্রিট থানার রয়েড স্ট্রিটে রয়েছে ওই জিম। ছেলে ও মেয়েরা একসঙ্গেই জিম করে। কিছুদিন আগে ওই জিমে ভর্তি হন তরুণী। সেখানে ইনস্ট্রাকটর হিসেবে কাজ করতেন অভিযুক্ত বিশ্বজিৎ। তরুণী জানিয়েছেন, জিম ইনস্ট্রাকটর ও মালিক দুজনে মিলে মহিলাদের নানা ধরনের ব্যায়াম দেখাতেন। সে জন্য ইচ্ছা করেই মহিলাদের শরীরের নানা অংশ স্পর্শ করতেন তাঁরা। প্রথমে বিষয়টি নিয়ে তাঁর সন্দেহ হয়নি। কয়েকদিন যেতে না যেতেই খেয়াল করেন ব্যায়াম দেখানোর নাম করে তাঁর গোপন অঙ্গ স্পর্শ করছেন জিম ইনস্ট্রাকটর। তিনি এর প্রতিবাদ করলে তাঁর পোশাক বদলের ছবি তুলে সেটা ভাইরাল করে দেওয়া হয়। তরুণী জানিয়েছেন, ইনস্টাগ্রামে তাঁর সেই ভিডিও ঘুরছে। এই ভিডিও তুলে নিতে বললেন জিম ইস্ট্রাকটর ও মালিক তাঁকে ব্ল্যাকমেল করা শুরু করেন। পরে একা দেখে জিমের ভেতর তাঁর শ্লীলতাহানিও করা হয় বলে পুলিশকে অভিযোগ করেছেন তরুণী।

এরপরই তরুণী পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ সেখানকার জিম ইনস্ট্রাক্টরকে গ্রেফতার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, তরুণী যেখানে পোশাক পরিবর্তন করতেন, সেখানে একটি মোবাইল বসানো হয়। সেটির ক্যামেরা অন করে রাখা ছিল। তরুণী সেখানে ঢোকার পরই তাঁর পোশাক পরিবর্তনের ছবি ক্যামেরাবন্দি হয়ে যায়। তারপরেও অন্য তরুণীদের একই ছবি ধরা পড়েছে বলে জেনেছে পুলিশ। আরও জানা গেছে, এর আগেও অভিযুক্তরা চেঞ্জিং রুমে ক্যামেরা লুকিয়ে রেখে অনেক তরুণীর ছবি ক্যামেরাবন্দি করেছে। এই সমস্ত ছবি তারা বিভিন্ন জায়গায় পোস্টও করত। কতজন মহিলার এই ধরনের ছবি তারা তুলেছে, তা জানার চেষ্টা চলছে।


```