Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বাইপাসে গলা কাটা তরুণীর মৃত্যু, গ্রেফতার নাবালক! বাবার পরকীয়ার জেরে হামলা, অনুমান পুলিশের

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীকে প্রথমে মারধর করতে করতে গাড়ি থেকে নামানো হয়। ওই অবস্থায় এক পায়ে জুতো পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পালিয়ে আসছিলেন তরুণী। তখনই ফের পেছন থেকে এক নাবালক এসে তাঁকে ধাওয়া করে প্রথমে হাতে কোপ মারে। তারপরেই তরুণীর গলার নলি কেটে দেয়। 

বাইপাসে গলা কাটা তরুণীর মৃত্যু, গ্রেফতার নাবালক! বাবার পরকীয়ার জেরে হামলা, অনুমান পুলিশের

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 January 2025 09:51

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে ভর্তি করেও শেষরক্ষা হল না। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ এনআরএস হাসপাতালে মারা গেলেন ইএম বাইপাসে ছুরি-হামলায় আক্রান্ত তরুণী। এই নৃশংস ঘটনার পর পুলিশ এক নাবালক-সহ তিনজনকে গ্রেফতার করেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বাইপাস ধরে দ্রুতগতিতে ছুটছিল দুটি গাড়ি। বাইপাস ধাবার কাছে সিগন্যালে প্রথম গাড়িটি থামতেই পিছনের গাড়িটি এসে পথ আটকায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই তরুণীকে প্রথমে মারধর করতে করতে গাড়ি থেকে নামানো হয়। ওই অবস্থায় এক পায়ে জুতো পরে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে পালিয়ে আসছিলেন তরুণী। তখনই ফের পেছন থেকে এক নাবালক এসে তাঁকে ধাওয়া করে প্রথমে হাতে কোপ মারে। তারপরেই তরুণীর গলার নলি কেটে দেয়। 

তরুণী ওই অবস্থাতেই একটি ওষুধের দোকানের দিকে এগিয়ে যান বলে জানান স্থানীয়রা। তখনই তাঁকে রক্তাক্ত অবস্থায় ট্যাক্সি করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান। রাতে তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরাই হামলাকারী নাবালক ও তাঁর মাকে পাকড়াও করেন। পরবর্তীতে প্রগতি ময়দান থানার পুলিশ এলে ঘটনায় তিনজনকে গ্রেফতার করে। 

পুলিশি তদন্তে উঠে এসেছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের সম্ভাবনা। ধারণা করা হচ্ছে, নাবালকের বাবার সঙ্গে তরুণীর সম্পর্ক ছিল এবং সেই কারণেই এই হামলা। 

জানা গেছে, ঘটনার সময় গাড়িতে উপস্থিত ছিলেন নাবালকের মা শাহজাদি ফারুক। তবে ওই তরুণী নাবালকের বাবার সঙ্গে গাড়িতে ছিলেন নাকি তাঁকে অন্য কোথাও নিয়ে যাওয়া হচ্ছিল, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ ওই নাবালকের বাবাকে খুঁজছে।


```