Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কমিটিতে ইন্টার্ন কেন? আরজিকরের ছাত্রী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

আরজিকরের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালের তরফে যে ১১ জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার স্বচ্ছতা নিয়েই বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কমিটিতে ইন্টার্ন কেন? আরজিকরের ছাত্রী খুনের ঘটনায় সিবিআই তদন্তের দাবি শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

শেষ আপডেট: 10 August 2024 09:27

দ্য ওয়াল ব্যুরো: আরজিকরের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় হাসপাতালের তরফে যে ১১ জনের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তার স্বচ্ছতা নিয়েই বড় প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, ওই ১১জনের কমিটিতে  কয়েকজন ইন্টার্ন ডাক্তারও (যাঁরা রেজিস্টার্ড ডাক্তার নন) রয়েছেন। 


গোটা ঘটনায় সিবিআই তদন্ত চেয়ে শুক্রবার রাতে টুইট করেছেন বিরোধী দলনেতা। সেখানে আন্দোলনকারী মেডিক্যাল পড়ুয়াদের পাশে থাকার আশ্বাস দিয়ে শুভেন্দুর অভিযোগ, রাজ্য নাম কা ওয়াস্তে তদন্ত কমিটি গঠন করে ঘটনাটিকে ধামাচাপা দিতে চাইছে। তাই সিবিআই তদন্ত হওয়া জরুরি।

মেডিক্যাল পড়ুয়াদের এ ব্যাপারে আন্দোবন চালিয়ে যাওয়ারও পরামর্শ দিয়েছেন বিরোধী দলনেতা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্নাতকোত্তর স্তরে দ্বিতীয় বর্ষের পড়ুয়া ওই ছাত্রী বৃহস্পতিবারও রাত ২টো পর্যন্ত হাসপাতালের ওয়ার্ডে ডিউটি করেন। পরে কর্মরত আরও দুই জুনিয়র ডাক্তারের সঙ্গে খাওয়াদাওয়া সেরে পড়াশোনার জন্য সেমিনার হলে চলে যান ওই তরুণী। শুক্রবার সকালে সেমিনার হল থেকেই দেহ উদ্ধার হয় তাঁর। 

এরপরই নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে মেডিক্যালের পড়ুয়াদের মধ্যে থেকে। মৃতর পরিবারও একই প্রশ্ন তুলেছে। রাতে থানায় খুন ও ধর্ষণের মামলা রুজু করেছে পুলিশ। যদিও শুভেন্দুর অভিযোগ, তদন্ত কমিটি গঠনের নামে আদতে অভিযুক্তদের আড়াল করা হতে পারে। সেকারণেই সিবিআই তদন্তের দাবি।

প্রসঙ্গত, শুক্রবার দিনভর পরিবারকে দেহ দেখতে না দেওয়া নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেচিলেন বিজেপি বিধায়িকা অগ্নিমিত্রা পল, কাউন্সিলর সজল ঘোষ, আইনজীবী কৌস্তভ বাগচীরা। তাঁরাও পুলিশের বিরুদ্ধে তদন্তের নামে অভিযুক্তদের আড়াল করার অভিযোগ এনেছিলেন।


```