Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

রুফটপ রেস্তরাঁর তালিকায় 'হোয়াটস আপ ক্যাফে', ভাঙতে গিয়ে বাধার মুখে পুরসভার আধিকারিকরা

শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানের পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছিলেন শহরের সমস্ত 'রুফটপ' রেস্তরাঁ আপাতত বন্ধ রাখতে হবে। শহরে কতগুলি 'রুফটপ' রেস্তরাঁ রয়েছে, তার বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছিল কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে।

রুফটপ রেস্তরাঁর তালিকায় 'হোয়াটস আপ ক্যাফে', ভাঙতে গিয়ে বাধার মুখে পুরসভার আধিকারিকরা

নিজস্ব ছবি

শেষ আপডেট: 3 May 2025 19:43

দ্য ওয়াল ব্যুরো: বড়বাজারে অগ্নিকাণ্ডের পর মেয়র ফিরহাদ হাকিম জানিয়ে দিয়েছিলেন, শহরের যাবতীয় 'রুফটপ' ক্যাফে বন্ধ করতে হবে। ফায়ার ব্রিগেড বিভিন্ন রেস্তরাঁ সরেজমিনে পরিদর্শনের পর শনিবার সন্ধেবেলা 'হোয়াটস আপ ক্যাফে' ভাঙতে গেল কলকাতা পুরসভার একটি দল।

রবীন্দ্র সরোবর থানার অন্তর্গত সাদার্ন এভিনিউয়ের এই ক্যাফের সঙ্গে প্রায় ৮০ জন কর্মীর রুটি-রুজি জড়িয়ে রয়েছে। সেই কথা বলে পুরসভার কর্মীদের বাধা দেওয়া হয়। ক্যাফের মালিকের সঙ্গে বিস্তর ঝামেলা হওয়ার পর বাধ্য হয়ে পুরসভার ওই দল এবং পুলিশ বাহিনী ফিরে যায়।

শুক্রবার 'টক টু মেয়র' অনুষ্ঠানের পর মেয়র ফিরহাদ (Firhad Hakim) হাকিম জানিয়ে দিয়েছিলেন শহরের সমস্ত 'রুফটপ' রেস্তরাঁ (Roof Top Restaurant) আপাতত বন্ধ রাখতে হবে। শহরে কতগুলি 'রুফটপ' রেস্তরাঁ রয়েছে, তার বিস্তারিত তালিকা চেয়ে পাঠানো হয়েছিল কলকাতা পুলিশের (Kolkata Police) কাছে। সেই মতো শনিবার বিকেলে ৮৩টি রেস্তরাঁকে চিহ্নিত করে নাম পাঠানো হয়। সেই তালিকায় ৭৫ নম্বরে নাম ছিল বহু পরিচিত এই হোয়াটস আপ ক্যাফেরও।

ঘটনা হল, বড়বাজারের মেছুয়া এলাকার ঋতুরাজ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৪ জনের মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে শহরের ছাদনির্ভর রেস্তরাঁগুলির নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এমন পরিস্থিতিতে মেয়র সাফ জানিয়েছেন, "ছাদ কমন এলাকা। নীচের জায়গা যেমন কেউ বিক্রি করতে পারেন না, তেমন ছাদও বিক্রি করা যায় না।" সেই মতো বেশ কিছু নোটিফিকেশনও ইতিমধ্যেই জারি হয়েছে। 

সেই সমস্ত নির্দেশিকার মধ্যেই বলা হয়েছে, রেস্তরাঁ নির্মাণের জন্য ছাদ বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ। 'রুফটপ' রেস্তরাঁগুলিকে অবিলম্বে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ফিরহাদ শুক্রবার বলেন, "যে সব রেস্তরাঁ ছাদে চালু রয়েছে, সেগুলি বন্ধ করতে হবে। নীচে আগুন লাগলে মানুষ যাতে ছাদে গিয়ে আশ্রয় নিতে পারেন, সেই পথ খোলা রাখতেই এহেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সারপ্রাইজ ভিজিটের পর রাতারাতি পার্কস্ট্রিটের ম্যাগমা হাউজের ভাঙার কাজ শুরু হয়েছে। কলকাতা পুরসভার বিল্ডিং আইনের ৪০০(৮) ধারায় ওই বিল্ডিং আগেই বেআইনি নির্মাণ বলে ঘোষণা করা হয়েছিল। এবার নজরে হোয়াটস আপ ক্যাফে।


```