Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হঠাৎ আগুন লাগলে কীভাবে মোকাবিলা? কলকাতা পুরসভায় অগ্নিনির্বাপণের মহড়া

এপ্রিলের শেষে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) বড় বাজারের হোটেলে মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপরও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরে। 

হঠাৎ আগুন লাগলে কীভাবে মোকাবিলা? কলকাতা পুরসভায় অগ্নিনির্বাপণের মহড়া

ফাইল ছবি।

শেষ আপডেট: 20 May 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: এপ্রিলের শেষে ভয়াবহ অগ্নিকাণ্ডে (Fire) বড় বাজারের হোটেলে মৃত্যু হয়েছিল ১৪ জনের। তারপরও একাধিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে শহরে। প্রতিটি ক্ষেত্রেই অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উঠেছে প্রশ্ন।

এমন পরিস্থিতিতে হঠাৎ আগুন লাগলে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে? অগ্নিনির্বাপণের সেই ব্যবস্থা হাতে কলমে শেখাতে মঙ্গলবার কলকাতা পুরসভায় (Kolkata Corporation) আয়োজন করা হয়েছিল বিশেষ মহড়ার (Firefighting Drill )। সেখানে পুরসভার কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়। 

পুরসভার নিজস্ব নিরাপত্তা রক্ষী থাকলেও অগ্নিনির্বাপণের বিষযে তাঁদের অনেকেরই যথাযথ প্রশিক্ষণ নেই। তাই হঠাৎ আগুন লেগে গেলে অগ্নিনির্বাপণ যন্ত্রের সাহায্যে কীভাবে আগুন নিয়ন্ত্রণে আনা যাবে , হাতে কলমে পুরকর্মীদের সেই প্রশিক্ষণ দেন একটি সংস্থার কর্মীরা। এদিন একটি বেসরকারি সংস্থার সহায়তায় এই মহড়ার আয়োজন করেছিল পুর কর্তৃপক্ষ।

ওই সংস্থার এক আধিকারিক বলেন, যখনই আগুন লাগে তখন বেশিভাগ মানুষ ভয়ে পালিয়ে যান। কিন্তু তা না করে অগ্নি নির্বাপক যন্ত্রের সাহায্যে ছোট আগুন নেভানোর কাজে হাত লাগালে দ্রুত পরিস্থিতি আয়ত্তে আনা যাবে। সেজন্যই এই প্রশিক্ষণের আয়োজন।

আর সেই সূত্রেই কলকাতা পুরসভার অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়েও এদিন বড়সড় প্রশ্ন উঠল। এদিন এ ব্যাপারে জানতে চাওয়া হলে সরাসরি কোনও উত্তর না দিয়ে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছেন পুরসভার সচিব স্বপন কুমার কুণ্ডু। তিনি বলেন, "বিষয়টি আমাদের ইলেকট্রিক্যাল বিভাগ দেখে।"


```