Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক, নকল রুখতে একাধিক পদক্ষেপ সংসদের

চেকিংয়ের পরই পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি পাবেন পরীক্ষার্থীরা।

আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক, নকল রুখতে একাধিক পদক্ষেপ সংসদের

শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা

শেষ আপডেট: 3 March 2025 07:42

দ্য ওয়াল ব্যুরো: আজ অর্থাৎ সোমবার শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। সংসদ সূত্রে খবর, এ বছর উচ্চমাধ্যমিকে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। প্রায় ৪৭ হাজার ৫৭১ জন বেশি ছাত্রী পরীক্ষায় বসছেন। গত বছরে যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৯০ হাজার, এবার সেই সংখ্যাটা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৯ হাজার। রেজিস্ট্রেশন করেও পরীক্ষায় বসছেন না এমন পড়ুয়ার সংখ্যা ৫৫ হাজারেরও বেশি। 

নকল রুখতে এবার একাধিক পদক্ষেপ করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পরীক্ষার্থীরা যাতে পরীক্ষা কেন্দ্রে কোনওরকম মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে, তার জন্য মেটাল ডিটেক্টরের ব্যবস্থা করা হয়েছে। চেকিংয়ের পরই পরীক্ষাকেন্দ্রে ঢোকার অনুমতি পাবেন পরীক্ষার্থীরা। 

উচ্চমাধ্যমিক, তাই তৎপর কলকাতা পুলিশও। পরীক্ষাকেন্দ্রে পুলিশ মোতায়েন থাকছেই। বাড়তি বাসের ব্যবস্থা করা হয়েছে। পরীক্ষার্থীদের সাহায্যার্থে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। ১০০ ডায়াল করেও যে কোনওরকম সমস্যায় সাহায্য পাবেন পরীক্ষার্থীরা। 

এবছর মোট পরীক্ষাকেন্দ্রের সংখ্যা ২০৮৯টি। এর মধ্যে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্র ১৩৬টি। এই কেন্দ্রগুলিতে বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছে সংসদ। নজরদারিতে এবার ব্যবহার করা হচ্ছে সিসিটিভি ক্যামেরাও। 

সকাল ১০টা থেকে শুরু হবে পরীক্ষা। ৯টার মধ্যে পরীক্ষার্থীদের পৌঁছে যেতে হবে কেন্দ্রে। 

এদিকে যাদবপুরের ঘটনার প্রতিবাদে আজ ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। উচ্চমাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়গুলিতে এই কর্মসূচি পালন করা হবে। তবুও পরীক্ষার্থীদের যাতে কোনওরকম অসুবিধা না হয়, তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর এবং কলেজ স্কোয়ারে আশপাশে। এর পাশাপাশি রাজনৈতিক কোনও কর্মসূচির জন্য পরীক্ষার্থীরা সমস্যায় পড়লে হেল্পলাইন নম্বরে ফোন করে জানাতে পারেন বলে জানিয়েছেন নগরপাল।


```