Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শনিতেই ঘূর্ণাবর্ত পরিণত হল নিম্নচাপে, বিশ বাঁও জলে বঙ্গের শীত‍!

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্তটি শনিবার পরিণত হয়েছে নিম্নচাপে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আর কিছুদিনে।

শনিতেই ঘূর্ণাবর্ত পরিণত হল নিম্নচাপে, বিশ বাঁও জলে বঙ্গের শীত‍!

ফাইল চিত্র

শেষ আপডেট: 23 November 2024 18:41

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের প্রায় সর্বত্র নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। ভোরে এবং রাতে হালকা ঠান্ডা লাগছে সব জেলাতে। এই পরিস্থিতিতে সকলের একটাই প্রশ্ন, জাঁকিয়ে শীত পড়বে কবে। এখনই এবিষয়ে কিছু জানাতে পারেনি আবহাওয়া অফিস। তার কারণ ঘূর্ণিঝড়। সেই ঝড়ের প্রভাব বাংলায় কতটা পড়বে তা নিয়ে সংশয় থাকলেও শীত যে ঘূর্ণিঝড়ের আগে আসবে না তা নিয়ে খানিকটা নিশ্চিত আধিকারিকরা।  

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এলাকায় ঘূর্ণাবর্তটি শনিবার পরিণত হয়েছে নিম্নচাপে। যা পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে আর কিছুদিনে। সোমবার নাগাদ শক্তি বাড়াতে পারে সেটি। অভিমুখ থাকবে মূলত শ্রীলঙ্কা ও তামিলনাড়ু উপকূলের দিকে। ফলে বাংলায় তেমন সরাসরি কোনও প্রভাব এই ঘূর্ণিঝড়ের থাকবে না বলে জানাল আলিপুর। 

এই মুহূর্তে রাজ্যজুড়ে মূলত পরিষ্কার আকাশ থাকবে। বিকেল থেকে সকাল পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। নতুন করে তাপমাত্রা নামার সম্ভাবনা কম। 

রবিবার সকালে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূমে।

এদিকে, উত্তরবঙ্গও থাকবে শুষ্ক। সকালের দিকে কুয়াশার সতর্কতকা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে। তবে, আগামী কয়েকদিন ঘন কুয়াশার সম্ভাবনা নেই। 


```