Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

খুশির ইদে বৃষ্টির নামগন্ধ নেই, ভ্যাপসা গরম বাড়বে কলকাতায়

দক্ষিণবঙ্গের কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা নেই।

খুশির ইদে বৃষ্টির নামগন্ধ নেই, ভ্যাপসা গরম বাড়বে কলকাতায়

শেষ আপডেট: 11 April 2024 09:46

দ্য ওয়াল ব্যুরো: সকাল থেকে কলকাতায় মেঘলা আকাশ। কিন্তু বৃষ্টি ভেজা মাটির গন্ধ কই? দমবন্ধ ভ্যাপসা গরম। বেলা বাড়লেই রোদের তেজ ঝলসে দিচ্ছে যেন। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনা লাগোয়া অংশে সন্ধের পরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। তবে দক্ষিণবঙ্গের আর কোথাও ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা নেই। বরং গরম বাড়বে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে।

আজ ইদের দিন বৃষ্টি বেশি হবে উত্তরবঙ্গে। তুলনায় গাঙ্গেয় বঙ্গে বৃষ্টি কম হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টি হবে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা আছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি হবে। উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টি হলেও মালদহ ও দুই দিনাজপুরে আবহাওয়া শুষ্কই থাকবে। পাহাড়ে দিনকয়েক হাল্কা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে আবার বৃষ্টি কমতে পারে। তবে দার্জিলিং, কালিম্পঙে ঝিরঝিরে বৃষ্টি হতে পারে।

 দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকের জেলা ও উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকলেও বাকি জেলাগুলিতে শুকনো খটখটে আবহাওয়া থাকবে। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া এবং মুর্শিদাবাদে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

আগামী তিন দিন রাজ্যজুড়ে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৮৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতায় ৩৫ ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে।


```