Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

আকাশ কালো করে আসছে, আর কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে

আকাশ কালো করে আসছে, আর কিছুক্ষণেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায়

শেষ আপডেট: 28 March 2024 08:50

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যে গরম বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ও সংলগ্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। আর আজ বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। আকাশে ঘন কালো মেঘ। দিনের বেলাতেই আঁধার নামছে। আর কিছুক্ষণেই বৃষ্টি নামতে পারে কলকাতা-সহ দক্ষিণে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। 

ভারতীয় মৌসম ভবনের তরফ জানানো হয়েছে যে আপাতত দুটি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে। তার প্রভাবে আগামী রবিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের হিমালয়ের পাদদেশীয় জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে।

কোন কোন জেলা ভিজবে?

বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। বৃহস্পতিবার বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। আর শুক্রবার বীরভূম এবং মুর্শিদাবাদে বৃষ্টি হবে।

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, কলকাতা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। এই জেলাগুলিতে ওইদিন হলুদ সতর্কতা জারি হয়েছে।

রবিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। সব জেলাতেই হলুদ সতর্কতা জারি হয়েছে।

উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বৃষ্টি না হলেও বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরের অন্যান্য জেলা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের সমস্ত জেলায়। 

আগামী দু’তিন দিন তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তার পর ধীরে ধীরে তাপমাত্রা আবার বাড়বে। আবহাওয়াবিদরা মনে করছেন, চলতি সপ্তাহে ৩৬ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।


```