Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

শনিবার দক্ষিণ–পশ্চিম কলকাতায় জল-বিরতি! গার্ডেনরিচ থেকে বন্ধ সরবরাহ

কলকাতায় গগনচুম্বী আবাসনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পানীয় জলের চাহিদাও বাড়ছে। সেই কথা মাথায় রেখেই ভবিষ্যতের প্রয়োজন মেটাতে এই নতুন জলপ্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি পুর প্রশাসনের।

শনিবার দক্ষিণ–পশ্চিম কলকাতায় জল-বিরতি! গার্ডেনরিচ থেকে বন্ধ সরবরাহ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 31 January 2026 08:30

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার দক্ষিণ ও পশ্চিমের বিস্তীর্ণ অংশে শনিবার দিনভর ব্যাহত হতে চলেছে পানীয় জল সরবরাহ (Water-break in southwest Kolkata on Saturday)। গার্ডেনরিচ জলপ্রকল্পে রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার সকাল সাড়ে ৯টা থেকে জল বন্ধ রাখার সিদ্ধান্ত (Closed supply from GardenReach) নিয়েছে কলকাতা পুরসভা। পুরসভার বিজ্ঞপ্তি অনুযায়ী, রবিবার থেকে আবার স্বাভাবিক হবে জল পরিষেবা।

পুরসভা সূত্রে জানানো হয়েছে, ভালভ বসানো, পাইপলাইন সংস্কার ও অন্যান্য রক্ষণাবেক্ষণের কাজের জন্য গার্ডেনরিচ থেকে বিশুদ্ধ জল সরবরাহ বন্ধ রাখা হবে। এর ফলে কালীঘাট, রানিকুঠি, গড়ফা, চেতলা, গল্ফগ্রিন, লালকা, বেহালা, সিরিটি, দাসপাড়া, বাঁশদ্রোণি, গান্ধী ময়দান, সেনপল্লি, প্রফুল্ল পার্ক, পর্ণশ্রী, মেটিয়াবুরুজ, শকুন্তলা পার্ক-সহ একাধিক পাম্পিং স্টেশনে জল পৌঁছবে না।

এই কারণে গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, বেহালা, জোকা, কসবা, মহেশতলা এবং বজবজ এলাকার বাসিন্দাদের শনিবার দিনভর জল সংকটে পড়তে হতে পারে। পুরসভা জানিয়েছে, কাজ শেষ হলেই রবিবার থেকে ধীরে ধীরে স্বাভাবিক হবে জল সরবরাহ।

এ দিকে, বৃহস্পতিবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে পানীয় জল নিয়ে আশ্বাস দিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। তাঁর দাবি, আগামী ২৫ বছর কলকাতায় পানীয় জলের কোনও সঙ্কট হবে না। গার্ডেনরিচ এলাকার ময়লা ডিপোতে একটি নতুন জলপ্রকল্প গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। ওই প্রকল্প থেকে প্রতিদিন প্রায় ৪০ মিলিয়ন গ্যালন জল উৎপাদন করা সম্ভব হবে বলে জানান মেয়র।

কলকাতায় গগনচুম্বী আবাসনের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে পানীয় জলের চাহিদাও বাড়ছে। সেই কথা মাথায় রেখেই ভবিষ্যতের প্রয়োজন মেটাতে এই নতুন জলপ্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দাবি পুর প্রশাসনের।


```