Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

কালীপুজোর রাত বাড়তেই শব্দদানবের তাণ্ডব! কড়া নজরদারি কলকাতা পুলিশের, গ্রেফতার ২২

কালীপুজোর রাতে শব্দবাজির দাপট কমল না কলকাতায়। দীপাবলির রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ল বাজির দাপটও। 

কালীপুজোর রাত বাড়তেই শব্দদানবের তাণ্ডব! কড়া নজরদারি কলকাতা পুলিশের, গ্রেফতার ২২

শেষ আপডেট: 13 November 2023 00:11

দ্য ওয়াল ব্যুরো: বেআইনি পথে বাজি যেন বাজার পর্যন্ত পৌঁছতে না পারে, তার জন্য ছিল কড়া নজরদারি। বাজি বিক্রি রুখতে জারি ছিল ধরপাকড়। তা সত্ত্বেও কালীপুজোর রাতে শব্দবাজির দাপট কমল না কলকাতায়। দীপাবলির রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ল বাজির দাপটও। 

বহু প্রচার, কড়াকড়ির পরেও কালীপুজোর রাতে সেই একই ছবি শহর কলকাতা ও রাজ্যের বিভিন্ন জেলায়। বাতাসে বারুদের গন্ধ। রাত যত বাড়ছে ততই বাড়ছে শব্দবাজির তাণ্ডব। উত্তর থেকে দক্ষিণ, শহরের কোনও প্রান্তই শব্দবাজির লড়াইয়ে পিছিয়ে পড়েনি। যদিও বাজির তাণ্ডবের অভিযোগ পেলেই পদক্ষেপ করা হচ্ছে বলেই পুলিশ সূত্রের খবর।

লালবাজার সূত্রে জানা গিয়েছে, এদিন রাত সাড়ে ৮টা পর্যন্ত সাড়ে ন’কেজি শব্দ বাজি আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ২২ জনকে। এই সংখ্যা আরও বাড়তে পারে। অন্যদিকে, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কাছেও রবিবার মোট আটটি বাজি ফাটানোর অভিযোগ এসেছে। তার মধ্যে দু’টি কলকাতা এবং বাকি ছ’টি জেলা থেকে এসেছে। 

রবিবার সন্ধ্যা পর্যন্ত সেভাবে শব্দবাজি ফাটতে শোনা না গেলেও রাত বাড়তেই ধীরে ধীরে একাধিক এলাকায় পরপর সশব্দে বাজি ফাটতে থাকে। বাজির দাপটে শহরের অনেক এলাকাতেই শব্দদূষণের মাত্রা পেরিয়ে যায়। কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মহানগরের ক্যানাল ইস্ট রোড, সার্কুলার রোড, উল্টোডাঙ্গা বাসন্তী কলোনিতে ব্যাপক শব্দবাজির অভিযোগ এসেছে। পাশাপাশি ইএম বাইপাস লাগোয়া দত্তাবাদ কলোনি, ভি আইপি নগর, টেগোর পার্ক এলাকাতেও একইভাবে বিভিন্ন রকমের শব্দবাজির ফাটে।

শহরের আবাসনগুলিতেও বেআইনিভাবে শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠেছে। যদিও লালবাজার সূত্রের খবর, শব্দ তাণ্ডব রুখতে সব রকম ভাবেই প্রস্তুতি নেওয়া হয়েছিল। শহর পাহারা দিতে প্রায় পাঁচ হাজার পুলিশকর্মী দায়িত্বে ছিলেন। ডিসি এবং এসি পদমর্যাদার প্রায় ৫৬ জন অফিসারও রয়েছেন। রবিবার সকাল থেকেই নিয়ম মানাতে কড়া হাতে পদক্ষেপেরও হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।


```