Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কবে মিলবে নিয়োগপত্র! আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেকে

চাকরিপ্রার্থীদের অভিযোগ, গত অগস্ট মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও আপার প্রাইমারির ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করেনি রাজ্য। কবে তাঁদের নিয়োগ করা হবে এই দাবিতেই সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেন চাকরিপ্রার্থীরা।

কবে মিলবে নিয়োগপত্র! আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে ধুন্ধুমার সল্টলেকে

আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভ

শেষ আপডেট: 23 September 2024 14:46

দ্য ওয়াল ব্যুরো: কবে মিলবে নিয়োগপত্র! সোমবার সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে রীতিমতো অশান্ত হয়ে উঠল সল্টলেক। এদিন নিয়োগের দাবিতে স্কুল সার্ভিস কমিশনের অফিস ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন ২০১৬ সালের টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা। 

তবে এদিন স্কুল সার্ভিস কমিশনের অফিসের কিছুটা আগেই বিক্ষোভরত চাকরিপ্রার্থীদের আটকে দেয় পুলিশ। তার জেরেই রীতিমতো চাকরিপ্রার্থীদের সঙ্গে হাতাহাতি লেগে যায় তাঁদের। যদিও পুলিশের তরফে বারবার অনুরোধেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে নিজেদের নিয়োগের দাবিতে সল্টলেকে স্কুল সার্ভিস কমিশনের অফিসের সামনেই বসে পড়েন চাকরিপ্রার্থীরা। 

পরে পরিস্থিতি সামাল দিতে চাকরিপ্রার্থীদের টেনে হিঁচড়ে পুলিশের গাড়িতে তোলা হয়। চাকরিপ্রার্থীদের অভিযোগ, গত অগস্ট মাসে কলকাতা হাইকোর্টের নির্দেশের পরও আপার প্রাইমারির ১৪ হাজার ৫২ জন চাকরিপ্রার্থীকে নিয়োগ করেনি রাজ্য। কবে তাঁদের নিয়োগ করা হবে এই দাবিতেই সোমবার দুপুরে বিক্ষোভ মিছিল করেন চাকরিপ্রার্থীরা। 

এদিন সল্টলেকের সেক্টর ফাইভ থেকে মিছিল শুরু হয়ে স্কুল সার্ভিস কমিশনের অফিসের দিকে যেতেই বাধে গন্ডগোল। পুলিশের অনুমতি না থাকায় আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের পুলিশ যেতে বাধা দিলেই রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায়। এরপর রাস্তায় বসেই বিক্ষোভ দেখাতে শুরু করে আপার প্রাইমারির চাকরিপ্রার্থীরা। 

এদিকে সপ্তাহের প্রথম কর্মব্যস্ত দিনে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের বিক্ষোভে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ তাঁদের সরিয়ে দিলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয় বলে খবর। এদিন পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরিপ্রার্থী মঞ্চ এই বিক্ষোভ মিছিল করে। 

২০১৪ সালের আপার প্রাইমারি শূন্যপদ নিয়োগ নিয়ে গত ২৮ অগস্ট রায় দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ৮ বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগের জট কেটেছে সেই রায়ে। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, ৪ সপ্তাহের মধ্যে ১৪ হাজার ৫২ জনের মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরের ৪ সপ্তাহের মধ্যে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে হবে। কিন্তু এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ।


```