Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সিট আপডেট করে নিয়োগপত্র দেওয়া হোক! ফের রাজপথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

শুক্রবার ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারী চাকরিপ্রার্থীরা প্রথমে জমায়েত করেন শিয়ালদহ বিগবাজারে। সেখান থেকে মিছিল করে এস এন ব্যানার্জি রোড ধরে আসেন ধর্মতলায়। মিছিলটি ধর্মতলাতেই শেষ হয়।

সিট আপডেট করে নিয়োগপত্র দেওয়া হোক! ফের রাজপথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা

নিজস্ব ছবি

শেষ আপডেট: 28 February 2025 17:08

দ্য ওয়াল ব্যুরো: ইন্টারভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাশ পরীক্ষার্থীদের নিয়োগ পত্র দেওয়া হোক। এই দাবিতে শুক্রবার রাজপথে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হয় মিছিল। আন্দোলনের ৯৭৮ তম দিনে চাকরিপ্রার্থীদের পাশাপাশি কয়েকজনের অভিভাবকও আন্দোলনে সামিল হন। 

শুক্রবার ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারী চাকরিপ্রার্থীরা প্রথমে জমায়েত করেন শিয়ালদহ বিগবাজারে। সেখান থেকে মিছিল করে এস এন ব্যানার্জি রোড ধরে আসেন ধর্মতলায়। মিছিলটি ধর্মতলাতেই শেষ হয়। 

ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা ৯৭৮ দিন হল অবস্থান-বিক্ষোভ করছেন শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। একের পর ডেপুটেশন কর্মসূচি করার পরও কোনও সুরাহা হয়নি। তাঁদের দাবি, কিছু করতে হবে না, শুধু স্বচ্ছ নিয়োগ করা হোক। যোগ্য হয়েও দিনের পর দিন রাস্তায় বসে থাকা মেনে নেওয়া যায় না।

এবিষয়ে মিছিলে উপস্থিত এক অভিভাবক বলেন, 'বার্তাটা মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে দিতে এই মিছিল যে যোগ্য ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। এরাও বাঁচুক, স্কুলগুলোও বাঁচুক। অনেকে সুইসাইড করেছে। আর যেন কারও প্রাণ না যায়। অন্তত তাঁরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না হন।'

মিছিলে উপস্থিত এক আন্দোলনকারী বলেন, 'আমাদের দাবি একটাই, ইন্টারভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাশ পরীক্ষার্থীদের নিয়োগ পত্র দেওয়া হোক। ৯৭৮ তম দিন আজ। ১৫- সালের আপার প্রাইমারির নিয়োগই হয়নি। আমাদের চাকরি না দিলে বিষ দিন। এটাই বলতে চাই। সৌমি দত্ত। আপার প্রাইমারি চাকরিপ্রার্থী।'


```