Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'অনন্ত মহারাজের মাথার তার কাটা আছে! বিজেপির বিপদ আরও বাড়বে', কী বললেন উদয়ন গুহ

এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নিশানায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়!

'অনন্ত মহারাজের মাথার তার কাটা আছে! বিজেপির বিপদ আরও বাড়বে', কী বললেন উদয়ন গুহ

শেষ আপডেট: 9 August 2024 21:45

দ্য ওয়াল ব্যুরো: এবার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর নিশানায় বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ ওরফে নগেন রায়!

শুক্রবার বিভিন্ন প্রসঙ্গে অনন্ত মহারাজকে আক্রমণ করে উদয়ন বলেন, "অনন্ত মহারাজের মাথার তার কাটা রয়েছে!" এখানেই না থেমে উদয়ন এও বলেন, "ওর মত লোক যতদিন বিজেপির সঙ্গে থাকবে ততদিন বিজেপির বিপদ আরও বাড়বে!"

হঠাৎ উদয়নের আক্রমণের ব়্যাডারে অনন্ত কেন? সূত্রের খবর, সেনাবাহিনীতে নারায়নী রেজিমেন্ট দাবি নিয়ে সম্প্রতি রাজ্যসভায় বক্তব্য রেখেছিলেন বিজেপির সাংসদ তথা গ্রেটার নেতা অনন্ত মহারাজ ওরফে নগেন রায়।

ওই প্রসঙ্গ টেনে এদিন উদয়ন বলেন, "অনন্ত মহারাজ কখন কী বলেন উনি নিজেই বোধহয় জানেন না। কখনও পৃথক রাজ্যের দাবি জানান, কখনও কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি তোলেন।"

এরপরই 'তার কাটা'র প্রসঙ্গ টেনে উদয়নের কটাক্ষ, "মাথার তার যতক্ষণ না জোড়া লাগছে ততদিন এরকম উদ্ভট দাবি উনি করেই যাবেন!" এ ব্যাপারে অনন্ত মহারাজের অবশ্য কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।


```