Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আজ থেকে আড়াই দিন বন্ধ মেট্রো পরিষেবা! কোন রুটে, জেনে নিন

গত ফেব্রুয়ারি মাসে দু'দফায় মোট আট দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল বন্ধ ছিল।

আজ থেকে আড়াই দিন বন্ধ মেট্রো পরিষেবা! কোন রুটে, জেনে নিন

ফাইল চিত্র

শেষ আপডেট: 7 March 2025 15:38

দ্য ওয়াল ব্যুরো: আড়াই দিন বন্ধ থাকতে চলেছে কলকাতা মেট্রোর (Kolkata Metro) ইস্ট-ওয়েস্ট রুটের (East-West Metro Route) ট্রেন পরিষেবা। শুক্রবার সন্ধে থেকে আগামী সোমবার সকাল ৮টা পর্যন্ত এই রুটে কোনও ট্রেন চলবে না। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, সিগনালিং-এর (Signal Work) কাজের জন্যই মূলত বন্ধ করা হচ্ছে এই রুট। 

গত ফেব্রুয়ারি মাসে দু'দফায় মোট আট দিন হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড ও শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর ফাইভ রুটে মেট্রো চলাচল বন্ধ ছিল। চলতি মাসে ফের প্রায় ৬০ ঘণ্টার জন্য তা বন্ধ করা হচ্ছে। এতে যাত্রীদের অসুবিধা হবে সেটাই স্বাভাবিক। তবে মেট্রো কর্তৃপক্ষ বলছে, আগামী দিনে যাতে কোনও সমস্যায় না পড়তে হয় সাধারণ মানুষকে, তাই এই সিগনালিং-এর কাজ। 

আসলে খুব দ্রুত সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত মেট্রো পরিষেবা সম্পূর্ণ যুক্ত করতে চাইছে মেট্রো কর্তৃপক্ষ। সেই কারণে টানা কিছুদিন পরিষেবা বন্ধ করে সিগনালিং-এর কাজ পুরোপুরি শেষ করতে চাইছে তারা। এই কারণেই ধাপে ধাপে বেশ কয়েকদিন ধরে পরিষেবা বন্ধ রাখা হচ্ছে। এই আড়াই দিন ধরে বউবাজার এলাকার খুঁটিনাটি পরীক্ষা করা হবে। সুতরাং বোঝাই যাচ্ছে, পরিষেবা বন্ধ করাটাই জরুরি। 

শুক্রবার সন্ধে ৭টা থেকে সাড়ে ৭টার মধ্যেই এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান এবং শিয়ালদহ স্টেশন থেকে সেক্টর ফাইভ রুটে শেষ মেট্রো ছাড়বে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ স্টেশনের শেষ মেট্রোও প্রায় একই সময় ছাড়ার কথা। সব কিছু ঠিক থাকলে সোমবার সকাল থেকে ফের স্বাভাবিক হবে পরিষেবা।

এর আগে কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিগন্যালিং সিস্টেম বা সিবিটিসি চালুর জন্য ১৩ থেকে ১৬ তারিখ এবং পরে দ্বিতীয় দফায় ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট দুটি রুটে মেট্রো পরিষেবা বন্ধ রাখা হয়েছিল।


```