Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

রবিবার শহরে জোড়া কর্মসূচি, একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি, কোন কোন রুটে বন্ধ যান চলাচল?

সাধারণ যানবাহন নয়, পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বেশ কিছু এলাকায়। ভোর ৪টে থেকেই লেনিন সরণি থেকে এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত জওহরলাল নেহরু রোডে মালবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে। 

রবিবার শহরে জোড়া কর্মসূচি, একাধিক রাস্তায় ঘুরিয়ে দেওয়া হবে গাড়ি, কোন কোন রুটে বন্ধ যান চলাচল?

রবিবার শহরে যান নিয়ন্ত্রণ!

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 7 December 2025 01:29

দ্য ওয়াল ব্যুরো: রবিবার ভোর থেকেই কলকাতার একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ থাকবে কিংবা নিয়ন্ত্রণ করা হবে (Kolkata traffic)। বন্দর এলাকার বিশেষ ম্যারাথন ‘পোর্টাথন’-এর কারণে সকালবেলাতেই বেশ কিছু গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচল বন্ধ ও নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুলিশ (Kolkata Police)। শহরবাসীকে আগে থেকেই সতর্ক করে দেওয়া হয়েছে, ভোর ৪টে থেকে দুপুর ১টা পর্যন্ত যান চলাচল আংশিক বা সম্পূর্ণভাবে বন্ধ থাকবে (Sunday traffic restrictions)।

কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা (Kolkata CP Manoj Verma) ইতিমধ্যেই নির্দেশিকা প্রকাশ করেছেন। তাতে বলা হয়েছে, ম্যারাথন চলাকালীন খিদিরপুর রোড, ক্যাসুয়ারিনা অ্যাভিনিউ, কুইন্সওয়ে, রেড রোডের উত্তরমুখী লেন, গার্ডেনরিচ ফ্লাইওভার, সিজিআর রোড এবং বর্ধমান রোডে যান চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। এই রাস্তাগুলি মূলত ম্যারাথন রুটের আওতায় পড়ায় গাড়ির প্রবেশ নিষিদ্ধ (Kolkata road closures) করা হবে।

শুধু সাধারণ যানবাহন নয়, পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে বেশ কিছু এলাকায়। ভোর ৪টে থেকেই লেনিন সরণি থেকে এজেসি বোস রোড ক্রসিং পর্যন্ত জওহরলাল নেহরু রোডে মালবাহী গাড়ির চলাচল বন্ধ থাকবে। একইভাবে ডাফরিন রোড, খিদিরপুর রোডের একাংশ, এজেসি বোস রোডের হেস্টিংস থেকে মল্লিকবাজার পর্যন্ত অংশ, নিউ রোড, হসপিটাল রোড, লাভার্স লেন এবং আলিপুর রোডেও ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে।

এ ছাড়া সেন্ট জর্জ গেট রোডে দক্ষিণমুখী কোনও যান যেতে পারবে না। এজেসি বোস রোডের বেলভেডিয়ার রোড সংলগ্ন অংশেও গাড়ি চলার উপর বিধিনিষেধ থাকবে। প্রয়োজন পড়লে পুলিশের তরফে আর্টেরিয়াল রোড বা পাশের ছোট রাস্তাগুলির মাধ্যমে গাড়ি ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে। দ্বিতীয় হুগলি সেতু হয়ে যে রাস্তা দিয়ে কলকাতায় প্রবেশ করা যায়, সেখানেও কিছু সময়ের জন্য গাড়ির গতি নিয়ন্ত্রণ করা হবে।

রবিবার শুধু ম্যারাথন নয়, ব্রিগেড মাঠেও বড় কর্মসূচি রয়েছে- গীতাপাঠ অনুষ্ঠান। আয়োজকদের দাবি, পাঁচ লক্ষেরও বেশি মানুষের জমায়েত হতে পারে। রাজ্যের নানা প্রান্ত থেকে অংশগ্রহণকারীরা কলকাতায় আসবেন বলে আশা করা হচ্ছে। BJP নেতৃত্বও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। যদিও শনিবার রাত পর্যন্ত এই কর্মসূচিকে কেন্দ্র করে যানবাহনের উপর কোনও আলাদা বিধিনিষেধের কথা জানায়নি কলকাতা পুলিশ।

ফলে, রবিবার শহরের দক্ষিণ-পশ্চিম, মধ্য এবং বন্দরঘেঁষা অংশে বেশ কিছুটা ধীরগতির পরিস্থিতি তৈরি হতে পারে। যাঁদের জরুরি প্রয়োজনে ওই পথে যাতায়াত করতে হবে, তাঁদের আগে থেকেই বিকল্প রুট ভেবে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। আগাম সতর্কতা থাকলে অসুবিধা কম হবে এবং ম্যারাথনও নির্বিঘ্নে সম্পন্ন হবে বলে আশাবাদী পুলিশ।


```