Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মেদিনীপুরে পুলিশি হেফাজতে ছাত্রী নির্যাতন প্রমাণিত, সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের

দুই ছাত্রনেত্রী সুশ্রীতা সোরেন এবং সুচরিতা দাস-সহ অন্যদের মেদিনীপুর মহিলা থানায় নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ প্রমাণিত বলেও জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

মেদিনীপুরে পুলিশি হেফাজতে ছাত্রী নির্যাতন প্রমাণিত, সিট গঠন করে তদন্তের নির্দেশ হাইকোর্টের

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ

শেষ আপডেট: 22 April 2025 15:06

দ্য ওয়াল ব্যুরো: মেদিনীপুরে পুলিশি হেফাজতে (Police Custody) ছাত্রীদের অত্যাচারের ঘটনায় আইজি মুরলিধর শর্মার নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল (সিট) গঠন করে তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)। পাশাপাশি দুই ছাত্রনেত্রী সুশ্রীতা সোরেন এবং সুচরিতা দাস-সহ অন্যদের মেদিনীপুর মহিলা থানায় নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগ প্রমাণিত বলেও জানিয়ে দিলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) ১ মার্চের গোলমালের ঘটনার প্রেক্ষিতে মেদিনীপুরে দু'টি ছাত্র সংগঠনের প্রতিবাদসভা থেকে ছাত্রনেত্রীদের তুলে নিয়ে গিয়ে মেদিনীপুর মহিলা থানায় অকথ্য অত্যাচারের অভিযোগে মামলা দায়ের করেন সুচরিতা দাস ও সুশ্রীতা সোরেন নামে দুই ছাত্রনেত্রী। পৃথক দু’টি মামলায় সোমবার দীর্ঘ শুনানি চলে হাইকোর্টে। 

সুশ্রীতা সোরেন–সহ চার তরুণীকে মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে প্রায় ১৬ ঘণ্টা আটকে রেখে অত্যাচারের অভিযোগ প্রসঙ্গে মঙ্গলবার রায় দিয়েছে উচ্চ আদালত। জানিয়েছে, কুহেলি সাহা নামে এক কনস্টেবল সুচরিতাকে অত্যাচার করে থানার ভিতরে। ডিএসপি যে রিপোর্ট দিয়েছেন সেখানে মিথ্যে রয়েছে। সিসিটিভি ফুটেজ বিকৃত করা হয়েছে, কিন্তু সেই তথ্য চেপে যাওয়া হয়েছে রিপোর্টে। এই মামলা আগামী দিনে হিউম্যান রাইটস কোর্টে বিচার হবে। অভিযুক্ত অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপের বিষয় হাইকোর্ট পরে বিবেচনা করবে।

সুশ্রীতার ক্ষেত্রেও পুলিশ মিথ্যে অভিযোগের নথি তৈরি করে জাল অ্যারেস্ট ওয়ারেন্ট তৈরি করেছে বলে রায়ে উল্লেখ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সঙ্গে জানান, দু'টি ক্ষেত্রেই মেদিনীপুর জেলা মানবাধিকার আদালতে পরবর্তী বিচার প্রক্রিয়া হবে। আইজি মুরলী ধর শর্মার নেতৃত্বে সিট তদন্ত চালাবে দু'টি ক্ষেত্রেই, নির্দেশ উচ্চ আদালতের।


```