Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

তৃণমূল বনাম তৃণমূল, ইদে সব্যসাচীকে নিমন্ত্রণ করায় গুলি চালানোর অভিযোগ, রাজারহাটে তুলকালাম

হাজি ইসরার আহমেদকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান বিধাননগর (Bidhannagar) পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামী।

তৃণমূল বনাম তৃণমূল, ইদে সব্যসাচীকে নিমন্ত্রণ করায় গুলি চালানোর অভিযোগ, রাজারহাটে তুলকালাম

প্রতীকী ছবি

শেষ আপডেট: 4 April 2025 17:29

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার খাস কলকাতার রাজারহাটে গুলি (Rajarhat Firing) চলল। তৃণমূলকর্মীকে (TMC) লক্ষ্য করে পরপর গুলি চালানো হয় বলে জানা গিয়েছে। রাজারহাটের নারায়ণপুর এলাকায় তৃণমূল কর্মী হাজি ইসরার আহমেদকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তারাও তৃণমূলেরই সমর্থক।

হাজি ইসরার আহমেদকে লক্ষ্য করে চার রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। অল্পের জন্য রক্ষা পান বিধাননগর (Bidhannagar) পুরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তের অনুগামী। আর সেই অনুগামী হওয়ার জন্যই নাকি বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায় লোক পাঠিয়ে গুলি তাঁর উপর গুলি চালিয়েছে, এমনই অভিযোগ উঠেছে। এখনও অবধি বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়ের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

হাজি ইসরারের কথায়, ইদের দিন যেহেতু তিনি সব্যসাচী দত্তকে বাড়িতে নিমন্ত্রণ করেছিলেন, সেই জন্যই তাপস চট্টোপাধ্য়ায় তাঁদের উপর খাপ্পা। তৃণমূল কর্মীর কথায়, "কালই তাপসবাবু আমার বাবার নাম তুলে গালিগালাজ করেছে, আর আজকে আজাদ বলে একটা গুন্ডা পাঠিয়েছে।"

সব্যসাচী দত্ত জানিয়েছেন যে তিনি ইসরার বাড়িতে গিয়েছিলেন। কিন্তু আজাদ নামে কাউকেই তিনি চেনেন না। বিধাননগর পুরসভার চেয়ারম্যানের কথায়, "কোন আজাদের কথা বলছে জানি না। তবে ইসরারকে চিনি। ওঁর বাবা ৯২ বছরের এক হাজি সাহেব। ইদের দিন ঘুরতে ঘুরতে ওদের বাড়ি গিয়েছিলাম। ওঁর বাবার থেকে আশীর্বাদ নিয়ে এসেছি।"

ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। হামলার সিসি ক্যামেরা ফুটেজও সংগ্রহ করেছে তারা। ইসরারের আত্মীয়দের দাবি, এদিন দুপুরে তাঁদের বাড়ি লক্ষ্য করেও গুলি চালানো হয়েছে। অভিযোগ, ৩০ থেকে ৪০ রাউন্ড গুলি চালানো হয়েছে নারায়ণপুর এলাকায়।


```