Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘বেশ করেছেন’! নৈহাটির তৃণমূল প্রার্থীর প্রশংসা করায় তিন প্রধানের কর্মকর্তার সমর্থনে কুণাল

সোমবার তৃণমূল ভিডিওটি দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই শুরু হয় বিতর্ক।

‘বেশ করেছেন’! নৈহাটির তৃণমূল প্রার্থীর প্রশংসা করায় তিন প্রধানের কর্মকর্তার সমর্থনে কুণাল

কুণাল ঘোষ

শেষ আপডেট: 4 November 2024 20:05

দ্য ওয়াল ব্যুরো: সোমবারই আসন্ন বিধানসভা উপনির্বাচনে নৈহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ দে-র সমর্থনে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটিতে কলকাতার তিন ফুটবল প্রধানের মন্তব্য একত্রিত করে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। তা নিয়ে বিতর্ক শুরু হতেই এবার আসরে নামলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। ময়দানের তিন প্রধানের পাশে দাঁড়িয়ে পরিষ্কার জানিয়ে দিলেন, ‘এটা নিয়ে কেন গেল গেল রব উঠছে?’

সোমবার তৃণমূল ভিডিওটি দলের এক্স হ্যান্ডেলে পোস্ট করতেই শুরু হয় বিতর্ক। প্রশ্ন উঠতে শুরু করে তবে কী আরজি কর আন্দোলন এবং বড় ম্যাচ বাতিলের ক্ষতে মেরামত করতেই এই যৌথ বার্তা ময়দানের তিন প্রধানের। এমনকি আইএফএ সচিব অনির্বাণ দত্ত-ও সনৎ দে-র প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছেন। 

তৃণমূল নেতা মনে করিয়ে দেন, ‘সনৎ দে সত্যি নৈহাটিতে ফুটবলের প্রসার ও স্টেডিয়াম রক্ষণাবেক্ষণ, খেলাকে উচ্চমানে নিয়ে যেতে অত্যন্ত ভাল কাজ করেছেন। ময়দানের তিন প্রধানের যারা বড় পদে আছেন যদি তাঁর প্রশংসা করে থাকেন তাতে অন্যায় কোথায়?’

এরপরই নাম না করে বিরোধীদের নিশানা করে কুণালের অভিযোগ, ‘যারা এর আগে মোহনবাগান, ইস্টবেঙ্গল ও মহামেডানের জার্সি পরিয়ে সনৎকে দিয়ে যা ইচ্ছে করিয়েছেন। তখন বলা হয়েছিল সমর্থকরা আন্দোলনে, সমর্থকরা মিছিলে তখন কেন এটাকে রাজনীতি মনে হল না?’

কুণাল মনে করিয়ে দেন, 'তিন প্রধানের কর্তারা এবং আইএফএ সচিব অত্যন্ত ভাল কাজ করেছেন। এটা নিয়ে বিতর্কের কোনও মানে নেই। সনতের সংগঠনের প্রশংসা তাঁরা ব্যক্তিগতভাবে করেছেন।' 

আরজি কর আন্দোলনে ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান সমর্থকেরা একসঙ্গে রাস্তায় নেমেছিলেন। গত ১৮ অগস্ট আরজি কর কাণ্ডের জেরে ডুরান্ড কাপে বড় ম্যাচের অনুমতি বাতিল করে বিধাননগর কমিশনারেট। ম্যাচ বাতিলের পর বিকেলে যুবভারতীর সামনে তিন প্রধানের সমর্থকেরা জমায়েত হয়ে প্রতিবাদ দেখান। তার ড্যামেজ কন্ট্রোলেই তৃণমূল তিন প্রধানের কর্তাকে দিয়ে সনতের পক্ষে বার্তা দেওয়ানোর চেষ্টা করেছে বলে অনেকের বক্তব্য। 

উপনির্বাচনে নৈহাটির তৃণমূল কংগ্রেস প্রার্থী সনৎ জানিয়েছেন, ‘কোনও ক্ষতে প্রলেপ দেওয়া বা ক্ষত মেরামত করার বিষয় নেই। আরজি করের ঘটনা একটি সামাজিক অপরাধ। তার বিরুদ্ধে আমরাও রাস্তায় নেমেছি।’


```