Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়ে হাইকোর্টে যেতে বাধা! রানি রাসমণি রোডে ধর্নায় বসলেন কুণাল

শুক্রবার কুণালের নেতৃত্বে রাজপথে নামেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা।

এসএলএসটি চাকরিপ্রার্থীদের নিয়ে হাইকোর্টে যেতে বাধা! রানি রাসমণি রোডে ধর্নায় বসলেন কুণাল

চাকরিপ্রার্থীদের সঙ্গে রাস্তায় বসলেন কুণাল ঘোষ

শেষ আপডেট: 28 February 2025 18:24

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘ আন্দোলনেও বেরোয়নি সমাধানসূত্র। একাধিক মামলার ফাঁসে নিয়োগ জট এখনও খোলেনি। এবার দ্রুত নিয়োগ চেয়ে শুক্রবার বিকেলে ধর্মতলায় (Dharmatala) ২০১৬ সালের এসএলএসটি (SLST) শারীরশিক্ষা ও কর্মশিক্ষার চাকরিপ্রার্থীদের নিয়ে ধর্নায় বসলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)। 

কুণালের অভিযোগ, কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি বিশ্বজিৎ বসু বিচারের নামে দীর্ঘমেয়াদী করে নাটক করছেন। একের পর এক দিন মামলা জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আইনি জট কেটে গেলেও হাইকোর্টের ঢিলেমিকে নিয়োগ আটকে রয়েছে। সে কারণেই এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন বলে জানান তিনি। পাশাপাশি এদিন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যকেও নিশানা করেন তৃণমূল নেতা (TMC Leader)।

ইন্টারভিউয়ের ১৫ দিন আগে পর্যন্ত সমস্ত সিট আপডেট করে সকল টেট পাশ পরীক্ষার্থীদের নিয়োগ পত্র দেওয়া হোক। এই দাবিতে শুক্রবার কুণালের নেতৃত্বে রাজপথে নামেন আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হয় মিছিল। 

ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারী চাকরিপ্রার্থীরা এদিন প্রথমে জমায়েত করেন শিয়ালদহ বিগবাজারে। সেখান থেকে মিছিল করে এস এন ব্যানার্জি রোড ধরে আসেন ধর্মতলায়। কিন্তু মিছিল ধর্মতলায় শেষ হতেই চাকরিপ্রার্থীদের নিয়ে কলকাতা হাইকোর্টে যাওয়ার সিদ্ধান্ত নেন তৃণমূল নেতা। কিন্তু পুলিশি বাধা পেয়ে রানি রাসমণি অ্যাভিনিউয়েই রাস্তার উপরেই ধর্নায় বসতে দেখা যায় কুণালকে। তাঁর দাবি,  'আমার পক্ষে ওঁদের ফেলে সরে যাওয়া সম্ভব হয়নি। মামলার ফাঁসে অকারণে চাকরি আটকে দিচ্ছে কলকাতা হাইকোর্ট। অবিলম্বে প্রধান বিচারপতির হস্তক্ষেপ চাই।'

তৃণমূল নেতা মনে করিয়ে দেন, 'এরা SLST ওয়ার্ক এডুকেশন এবং ফিজিক্যাল এডুকেশনে যোগ্য। এদের কোনও সিবিআই নেই। সুপ্রিম কোর্টে সম্পর্ক নেই। রাজ্য সরকার, এদের দাবিতে সাড়া দিয়ে, সব আইনি দিক খতিয়ে দেখে এদের নিয়োগ দিয়ে দিয়েছেন। কিন্তু বিকাশরঞ্জন ভট্টাচার্য একটা অন্যায় মামলা করে, এদের নিয়োগ আটকে রেখেছেন।'

যদিও পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্যের দাবি, ছাত্রছাত্রীরা যারা এই মিছিলে রয়েছেন তাঁদের কাছে আমার আবেদন এই ধরনের দুর্নীতির সঙ্গে যোগ দেবেন না। তৃণমূল দল বা কুণাল ঘোষের মতো দুর্নীতিবাজদের সঙ্গে নিজেদের যুক্ত করবেন না। যারা চাকরি পাচ্ছেন না বলছেন তাঁদের বুঝতে হবে এই তৃণমূল দল দুর্নীতিতে যুক্ত।  

ইন্টারভিউ বঞ্চিত আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা ৯৭৮ দিন হল অবস্থান-বিক্ষোভ করছেন শহিদ মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে। একের পর ডেপুটেশন কর্মসূচি করার পরও কোনও সুরাহা হয়নি। তাঁদের দাবি, কিছু করতে হবে না, শুধু স্বচ্ছ নিয়োগ করা হোক। যোগ্য হয়েও দিনের পর দিন রাস্তায় বসে থাকা মেনে নেওয়া যায় না।


```