Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আরজি করের নির্যাতিতার বাবা-মাকে আইনি নোটিস পাঠালেন কুণাল! মামলা করার হুঁশিয়ারি

নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। আর সিবিআই তদন্ত নিয়ে তো তাদের প্রথম থেকেই অসন্তোষ। 

আরজি করের নির্যাতিতার বাবা-মাকে আইনি নোটিস পাঠালেন কুণাল! মামলা করার হুঁশিয়ারি

কুণাল ঘোষ

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 12 August 2025 21:59

দ্য ওয়াল ব্যুরো: মেয়ের জন্য বিচার চেয়ে পথে নেমেছিলেন আরজি করের নির্যাতিতার বাবা-মা (RG Kar Victim Parents)। গত শনিবার করেছিলেন নবান্ন অভিযান (Nabanna Abhijan)। কিন্তু সেই অভিযান সফল হয়নি বরং পুলিশ এবং সরকারের বিরুদ্ধে করা তাঁদের বিস্ফোরক সব অভিযোগ ঘিরে এখন রাজ্য-রাজনীতি উত্তাল। বিতর্কের আগুনে আরও ঘি পড়ল কারণ নির্যাতিতার বাবাকে আইনি নোটিস (Legal Notice) পাঠিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ (Kunal Ghosh)! কেন, তার ব্যাখ্যা তিনি নিজেই দিয়েছেন।

নবান্ন অভিযানের দিন পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন নির্যাতিতার বাবা-মা। রাজ্য সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে ছাড়েননি। আর সিবিআই (CBI) তদন্ত নিয়ে তো তাদের প্রথম থেকেই অসন্তোষ। আগেই দাবি করেছিলেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত করছে না। আর সম্প্রতি দিল্লিতে গিয়ে সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করে এসে আরও হতাশা প্রকাশ করেছিলেন তাঁরা। নির্যাতিতার বাবা বলেছিলেন, 'সিবিআই বোগাস'।

এসবের মধ্যেই নির্যাতিতার বাবা নিশানায় পড়েছেন কুণাল ঘোষের। তৃণমূল নেতা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন - উনি (নির্যাতিতার বাবা) মিডিয়াকে বলেছেন, সিবিআই টাকা খেয়ে তদন্ত নষ্ট করেছে। রাজ্য সরকার টাকা দিয়েছে। কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটল করেছে! তৃণমূল নেতার স্পষ্ট কথা, এইসব মন্তব্য মেনে নেওয়া যায় না। সেই কারণেই নোটিস।

কুণাল বলছেন, ''ওঁরা যা মুখে আসবে বলে যাবেন, যে যা শেখাবে তাই বলবেন, তা হতে পারে না। উনি ক্ষমা না চাইলে কোর্টে এসে যা বলেছেন তার প্রমাণ দিতে হবে।'' তাঁর হুঁশিয়ারি, চিঠি পাওয়ার পর ৪ দিন সময় দেওয়া হবে। তারপর মামলা করবেন তিনি।

যদিও বিষয়টি নিয়ে যে কুণাল বেশি এগোতে চান তা নয়। তাঁর স্পষ্ট কথা, নির্যাতিতার বাবার প্রতি পূর্ণ সম্মান এবং সহমর্মিতা রয়েছে। কিন্তু এই ধরনের দাবি বা অভিযোগ করে কেউ যে পার পাবেন না, সেটাই মনে করিয়ে দিয়েছেন তিনি।


```