Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীপুজোর সকালে গুলি চলল কলকাতায়, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে খুনের চেষ্টা

বিধাননগর দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, হামলাকারীকে খুঁজে বের করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

কালীপুজোর সকালে গুলি চলল কলকাতায়, তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে খুনের চেষ্টা

গুরুতর আহত নির্মল দত্ত

সৌভিক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 20 October 2025 11:19

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর (Kalipuja) সকালে কলকাতায় গুলি চলার ঘটনা! বিধাননগরে (Bidhannagar) দুষ্কৃতীদের গুলির নিশানায় ছিলেন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা বিধাননগর আইএনটিইউসি প্রেসিডেন্ট নির্মল দত্ত (Nirmal Dutta)। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে ধন্দ বহাল।

সোমবার সকাল সাড়ে সাতটা নাগাদ দত্তাবাদের ওয়ার্ড অফিসে ঢুকতেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় এক যুবক। টানা দু’বার গুলি ছোঁড়া হলেও সৌভাগ্যবশত প্রত্যেকটিই লক্ষ্যভ্রষ্ট হয়। এর পরেই দুষ্কৃতী বন্দুকের বাঁট দিয়ে নির্মলবাবুর মাথায় আঘাত করে।

বিধাননগর দক্ষিণ থানার পুলিশ (Bidhannagar Police) জানিয়েছে, হামলাকারীকে খুঁজে বের করতে এলাকার সিসিটিভি ফুটেজ (CCTV Footage) খতিয়ে দেখা হচ্ছে। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

স্থানীয় সূত্রে জানা গেছে, গোলাপি জামা ও মুখে মাস্ক পরা অবস্থায় এক যুবক হঠাৎ নির্মলবাবুকে লক্ষ্য করে বন্দুক তুলে ধরে। নির্মল দত্ত নিজে জানান, “হঠাৎ একজন গুলি চালাল। প্রথম দুটো গুলি আমার পাশ দিয়ে চলে যায়। তৃতীয়বার গুলি করার আগেই আমি ওকে ধরে ফেলি। তখনই ও বন্দুকের বাঁট দিয়ে মাথায় আঘাত করে।”

তিনি আরও বলেন, “ওকে পুরোপুরি চিনতে পারিনি, কারণ মুখে মাস্ক ছিল। কিন্তু চোখ-মুখ এখনও চোখে ভাসছে। এর আগেও আমার উপরে হামলার চেষ্টা হয়েছে। আমি কাউকে সন্দেহ করছি না, তবে যেহেতু এলাকায় কাজ করি, পরিবর্তন এনেছি, হয়তো সেই কারণেই হামলা।” গুলির আওয়াজে পাড়ার লোকজন বেরিয়ে আসতেই ওই যুবক পালিয়ে যায় বলে জানা গেছে।

নির্মল দত্ত বিধাননগর পুরসভার ৩৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। বর্তমানে তিনি আইএনটিইউসি-র বিধাননগর শাখার সভাপতি। ঘটনার পরে এলাকায় উত্তেজনা ছড়ায়। পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে ব্যক্তিগত শত্রুতা ও রাজনৈতিক কোন্দল - দুই দিকই খতিয়ে দেখা হচ্ছে।


```