Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

জিনাতকে আনা হল আলিপুর চিড়িয়াখানায়, ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীর চিকিৎসা হবে কলকাতায়

রবিবার রাতেই আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে জিনাতকে। সূত্রের খবর, পরবর্তী ২ দিন আলিপুরই হবে বাঘিনীর ঠিকানা।

জিনাতকে আনা হল আলিপুর চিড়িয়াখানায়, ঘুমপাড়ানি গুলিতে কাবু বাঘিনীর চিকিৎসা হবে কলকাতায়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 30 December 2024 11:00

দ্য ওয়াল ব্যুরো: সাত দিন ধরে বনকর্তাদের নাকানি-চোবানি খাওয়ানোর পর রবিবার দুপুরে বাঁকুড়ার জঙ্গলে ধরা পড়ে ওড়িশা থেকে আসা বাঘিনী জিনাত। পরপর একাধিকবার ঘুমপাড়ানি গুলি ছুড়ে তাকে শেষ পর্যন্ত কাবু করতে সক্ষম হয় বনদফতর। এরপর আপাতত কয়েকদিনের জন্য আলিপুরে চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে তাকে। চিড়িয়াখানার হাসপাতালে তার চিকিৎসা হবে। 

রবিবার রাতেই আলিপুর চিড়িয়াখানায় নিয়ে আসা হয়েছে জিনাতকে। সূত্রের খবর, পরবর্তী ২ দিন আলিপুরই হবে বাঘিনীর ঠিকানা। সুস্থ হলে তাকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জানা গেছে, আলিপুরে জিনাতের চিকিৎসায় দেশের বিখ্যাত পশু চিকিৎসকরা রয়েছেন এবং ওড়িশার বনদফতরের কর্মীরাও আছেন। সঠিক খাবার এবং বিশ্রামের ব্যবস্থা করা হয়েছে তার জন্য। কারণ বিগত কিছুদিন ঠিক মতো খেতে পারেনি সে। 

গত শুক্রবার অর্থাৎ ২০ ডিসেম্বর ওড়িশা থেকে ঝাড়গ্রামে প্রবেশ করেছিল জিনাত। পরের দিন অর্থাৎ গত শনিবার রাতে সে পৌঁছেছিল বান্দোয়ানের রাইকা পাহাড়ে। টানা সাতদিন সেখানে ঘাঁটি গেড়ে থাকার পর শুক্রবার অবস্থান বদলে ঢুকে পড়েছিল মানবাজারে। তাকে পাকড়াও করতে চারবার ঘুম পাড়ানি গুলি মারা হয়। এখন তার প্রভাব কাটিয়ে সুস্থ হলেই জিনাতকে ফের ছেড়ে দেওয়া হবে জঙ্গলে। 

বন দফতর সূত্রে খবর, রবিবার বিকেল ৪টে নাগাদ জিনাতকে লক্ষ্য করে শেষ বার ঘুমপাড়ানি গুলি ছোড়া হয়েছিল। কমিয়ে আনা হয়েছিল জাল দিয়ে ঘিরে রাখা জায়গাও। সেই গুলিতেই কাবু হয় বাঘিনী। পরে তাকে পাকড়াও করে কলকাতার উদ্দেশে নিয়ে আসা হয়।


```