Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'এরা ভগবানকেও ছাড়বে না!' বেহালার কালী মন্দিরে ভয়ঙ্কর চুরি, ভাঙা হল মূর্তি

সকাল থেকে সব ঠিকই ছিল, দুপুরে এলাকা ফাঁকা থাকে, সেই সুযোগ নিয়ে এই ভয়ঙ্কর চুরি হয়েছে বলে মনে করা হচ্ছ। 

'এরা ভগবানকেও ছাড়বে না!' বেহালার কালী মন্দিরে ভয়ঙ্কর চুরি, ভাঙা হল মূর্তি

এআই দিয়ে তৈরি ছবি

গার্গী দাস

শেষ আপডেট: 31 October 2025 16:35

দ্য ওয়াল ব্যুরো: বেহালার কালী মন্দিরে গেট ভেঙে চুরি। ভাঙা অবস্থায় মিলল কালী মূর্তি। দেখে কেঁদে ভাসালেন স্থানীয়রা। তালা না ভেঙে, শাবল দিয়ে গেট ভাঙা হয়েছে বলে মনে করা হচ্ছে।

ঘটনাটি বেহালা সরশুনার। বৃহস্পতিবার দুপুর নাগাদ মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় গেট এদিক ওদিক অবস্থায় দেখেন স্থানীয়দের একাংশ। আশপাশের লোকজন ও মন্দিরের সেবা-যত্নের দায়িত্বে থাকা লোকজনকে খবর দিলে তাঁরা এসে দেখেন মূর্তি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অন্যান্য সামগ্রী।

মন্দিরের মেঝে ও আশপাশ দেখে স্পষ্ট, অন্য কেউ মন্দিরে ঢুকেছিল এবং সব ওলটপালট করেছে। তারপরই মূর্তি লক্ষ্য করে তাঁরা দেখতে পান একটি গয়নাও নেই। সমস্ত লুট করা হয়েছে।

সকাল থেকে সব ঠিকই ছিল, দুপুরে এলাকা ফাঁকা থাকে, সেই সুযোগ নিয়ে এই ভয়ঙ্কর চুরি হয়েছে বলে মনে করা হচ্ছ। মূর্তি দেখে কেঁদে ফেলেন অনেকে। সকলের একটাই কথা, 'ঠাকুরের মূর্তি ভাঙার সাহস হল কী করে! ভগবানকেও ছাড়বে না?'


```