Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল

বাঁশদ্রোণীর পরিস্থিতি অগ্নিগর্ভ, মারমুখী জনতা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

বাসিন্দারা অভিযোগ করতে থাকেন, কাউন্সিলর নিজে না এসে তাঁর লোকজনকে পাঠিয়েছেন মারামারি করার জন্য।  

বাঁশদ্রোণীর পরিস্থিতি অগ্নিগর্ভ, মারমুখী জনতা, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি

ছাত্র মৃত্যুর প্রতিবাদে উত্তাল বাঁশদ্রোণী

শেষ আপডেট: 2 October 2024 14:02

দ্য ওয়াল ব্যুরো: সময় যত গড়াচ্ছে ততই তেতে উঠছে পরিস্থিতি। জনতার হাত থেকে পুলিশ আধিকারিকদের মুক্ত করতে পুলিশের বিশাল বাহিনী পৌঁছয় ঘটনাস্থলে। তাদের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয় বিক্ষোভকারীদের। রীতিমতো মারমুখী হয়ে ওঠে জনতা। 

একসময় দেখা যায় বেশ কিছু মানুষ সেখানে জড়ো হয়ে বিক্ষোভকারীদের মেরে হটিয়ে দেওয়ার চেষ্টা করে। তাতেই পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। সকাল থেকেই জনতার দাবি ছিল এলাকার কাউন্সিলরকে আসতে হবে। তবে ঘেরাও তুলবেন তাঁরা। কিন্তু ঘটনার ৭ ঘণ্টা পরেও আসেননি কাউন্সিলর। বাসিন্দারা অভিযোগ করতে থাকেন, কাউন্সিলর নিজে না এসে তাঁর লোকজনকে পাঠিয়েছেন মারামারি করার জন্য।  

মহালয়ার ভোরে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্য়ু হয় নবম শ্রেণির ছাত্রের। এলাকার রাস্তা সারাইয়ের জন্য আনা মাটি কাটার যন্ত্রের গাড়ি (জেসিবি) একটি গাছের সঙ্গে পিষে দিয়েছে তাকে। রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। ওই ছাত্রের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই দলে দলে মানুষ নেমে আসেন রাস্তায়। বিক্ষোভ সামাল দিতে বাঁশদ্রোণী পুলিশ পৌঁছলে, পুলিশকে ঘিরেও শুরু হয় বিক্ষোভ। এরপর পাটুলি থানা থেকেও পুলিশ পৌঁছয়। দুটি থানার ওসিকেই ঘিরে ফেলে জনতা। দাবি করেন, ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনিতা কর মজুমদারকে ঘটনাস্থলে আসতে হবে। তারপরেই অবরোধ তুলবেন তাঁরা। কারণ দীর্ঘদিন ধরে এলাকার রাস্তা ভাঙাচোরা। কিন্তু হেলদোল নেই পুরসভার। একটা কিশোর জীবন দিয়ে তার মাশুল দিল।


```