Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

খিদিরপুরে মাইকেল মধুসূদনের বাড়ি ঘিরে প্রোমোটিংয়ের চক্রান্ত! পুরসভার কঠোর পদক্ষেপ

খিদিরপুরের ফ্যান্সি মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা, অযত্নের একটি বাড়ি। ইতিহাস সাক্ষী, এটি ছিল মাইকেল মধুসূদন দত্তের (Michael Madhusudan's House) একসময়ের বাসভবন। 

খিদিরপুরে মাইকেল মধুসূদনের বাড়ি ঘিরে প্রোমোটিংয়ের চক্রান্ত! পুরসভার কঠোর পদক্ষেপ

মাইকেল মধুসূদন দত্তের একসময়ের বাসভবন।

শেষ আপডেট: 30 June 2025 07:26

দ্য ওয়াল ব্যুরো: খিদিরপুরের (Khidirpur) ফ্যান্সি মার্কেটের সামনে দাঁড়িয়ে থাকা, অযত্নের একটি বাড়ি। ইতিহাস সাক্ষী, এটি ছিল মাইকেল মধুসূদন দত্তের (Michael Madhusudan's House) একসময়ের বাসভবন। সময়ের পরিক্রমায় প্রোমোটিংয়ের (Promoting) চোখ পড়েছে সেই বাড়ির উপর। বহুতল গড়ার ছক কষেছে এক সংস্থা। রবিবার, মধুসূদনের প্রয়াণ দিবসের প্রাক্কালে, কলকাতা পুরসভা (Kolkata Municipality) সাফ জানিয়ে দিল, "এই বাড়ি ভাঙতে অনুমোদন মিলবে না।"

কলকাতা পুরসভার হেরিটেজ বিভাগ এককাট্টা হয়ে জানিয়েছে, "ঐতিহাসিক এই বাড়ি রক্ষা করা হবে যেকোনও মূল্যে।" স্থানীয় সূত্রে খবর, সম্প্রতি এ ব্যাপারে আদালতের রায়ে প্রোমোটারদের পক্ষে সিদ্ধান্ত আসার পর বাড়িটি নিয়ে উদ্বেগ বেড়েছিল। যদিও পুরসভা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চতর আদালতে আবেদন করেছে। মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে বলেন, "আমরা নিশ্চিত করছি যে কোনও ধরনের নির্মাণকাজ আপাতত বন্ধ থাকবে।"

মেয়র স্পষ্ট করেছেন, এই বাড়ির ঐতিহাসিক প্রাসঙ্গিকতা নির্ধারণের জন্য আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে। তিনি বলেন, "মধুসূদন দত্ত বহু জায়গায় ভাড়া থেকেছেন। খিদিরপুরের এই বাড়িটি তার মধ্যে অন্যতম। তবে দীর্ঘস্থায়ীভাবে এখানেই ছিলেন কি না, তা নিয়ে স্পষ্ট তথ্য নেই।"

হেরিটেজ রক্ষা আন্দোলনের কর্মীদের মতে, পুরসভা এবং রাজ্যের উচিত দ্রুত বাড়িটির মালিকানা সংক্রান্ত সমস্যা মেটানো এবং বাড়িটির সংস্কারের উদ্যোগ নেওয়া। মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দার জানান, "আমরা বাড়িটি রক্ষার জন্য প্রতিটি সম্ভাব্য পথ খুঁজছি। এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি ঐতিহাসিক নিদর্শন।"

ইতিমধ্যেই বাড়িটি নিয়ে হেরিটেজ বিভাগ সক্রিয় হয়েছে। সংস্কার এবং সংরক্ষণের জন্য তহবিল জোগাড়ের প্রক্রিয়াও চলছে। তবে প্রোমোটিংয়ের থাবা পুরোপুরি ঠেকাতে প্রশাসনের কড়া পদক্ষেপই এখন একমাত্র ভরসা।


```