Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

ঠাকুরপুকুর দুর্ঘটনা: 'বাবাকে খুন করা হল আর পুলিশ দোষীদের বাঁচিয়ে নিল', অভিযোগ ছেলের

গাড়ির মধ্যে মদের বোতল, গাঁজার কলকেও ছিল যা এফআইআর কপিতে উল্লেখ করা নেই! অভিযোগ তুললেন মৃতের পরিবারের সদস্যরা।

ঠাকুরপুকুর দুর্ঘটনা: 'বাবাকে খুন করা হল আর পুলিশ দোষীদের বাঁচিয়ে নিল', অভিযোগ ছেলের

ফাইল ছবি

শেষ আপডেট: 8 April 2025 15:20

দ্য ওয়াল ব্যুরো: রামনবমীর দিন ঠাকুরপুকুরে (Thakurpukur) মারাত্মক দুর্ঘটনা (Accident) ঘটেছিল। দ্রুত গতিতে এসে বাজারের মধ্যে ঢুকে পড়ে গাড়ি। তাতে অনেকেই জখম হন। ঘটনায় একজনের মৃত্যুও হয়েছে। সেই ঘটনায় এবার পুলিশের (Kolkata Police) বিরুদ্ধে বড় অভিযোগ তুললেন মৃতের পরিবারের সদস্যরা। বললেন, তাঁদের সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে। 

ঠাকুরপুকুরের ঘটনায় টলিউড-যোগ মিলেছে। গাড়িতে মদ্যপ অবস্থায় পরিচালক ভিক্টো, শ্রিয়া বসু (সান বাংলা চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক) ছিলেন বলে জানা গেছে। তাঁদের প্রথমে আটক করে পুলিশ কিন্তু পরে জামিনও পেয়ে যান তাঁরা। মৃতের পরিবার বলছে, পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলার রজু করেছে, কিন্তু এটা ইচ্ছাকৃত খুনের ঘটনা। তার জন্যই হয়তো সহজে জামিন পেয়েছেন অভিযুক্তরা।

পরিবারের বক্তব্য, এফআইআরে বলা হয়েছে গাড়ির ব্রেক ফেল হয়েছিল। কিন্তু গাড়িটি প্রথমে দাঁড়িয়েছিল, তারপর গতি বাড়িয়ে ধাক্কা মারে। এমনকী, গাড়ির মধ্যে মদের বোতল, গাঁজার কলকেও ছিল যা এফআইআর কপিতে উল্লেখ করা নেই। মৃতের ছেলের স্পষ্ট অভিযোগ, তাঁর বাবাকে খুন করা হয়েছে এবং দোষীদের বাঁচিয়ে নিয়ে চলে গেছে পুলিশ। তাঁদের তরফ থেকে কোনও সাহায্য পাওয়া যায়নি। কোনও অ্যাম্বুল্যান্সেরও ব্যবস্থা করা হয়নি। 

ঠাকুরপুকুর বাজার থেকে বাখরাহাট রোড পর্যন্ত রাস্তায় পাইপ লাইন বসানোর কাজ চলছে। সেই রাস্তায় দু'চাকা গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা না থাকলেও, এই মুহূর্তে চার চাকা গাড়ির চালানো নিষেধ। তাই ঘাতক গাড়িটি কীভাবে নো-এন্ট্রি থাকা সত্ত্বেও সেখানে ঢুকল, তা নিয়ে উঠেছে প্রশ্ন। মৃতের পরিবার অবশ্য সেসবে গুরুত্ব না দিয়ে স্পষ্ট দাবি করেছে, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে এবং ক্ষতিপূরণ হিসেবে টাকা নয়, পরিবারের কাউকে চাকরি দিতে হবে। 

দুর্ঘটনার পরই স্থানীয়রা ক্ষোভ উগরে দেন প্রশাসনের বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, ঠাকুরপুকুর বাজারের ওই এলাকা দিয়ে হাঁটাচলা কার্যত দুর্বিষহ হয়ে উঠেছে। বিগত ৬ বছর ধরে রাস্তার কাজ চলার ফলে বিবিরহাট, বড়কাছারি ঢোকার ওই মূল রাস্তা বন্ধ। একাধিকবার প্রশাসনকে বলার পরও রাস্তার উন্নতি হয়নি। ফলে এই ধরনের দুর্ঘটনা খুব একটা অপ্রত্যাশিত কিছু নয়। 


```