Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মার

এ বছর টেট পরীক্ষাই হবে না! ‘আগে নিয়োগ পরে পরীক্ষা’, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ‘আগে দ্রুত নিয়োগ করতে হবে। তারপরই নেওয়া হবে পরীক্ষা।’

এ বছর টেট পরীক্ষাই হবে না! ‘আগে নিয়োগ পরে পরীক্ষা’, জানালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি

পর্ষদ সভাপতি গৌতম পাল ও পরীক্ষার্থীদের ছবি

শেষ আপডেট: 28 October 2024 12:44

দ্য ওয়াল ব্যুরো: চলতি বছরে হচ্ছে না প্রাথমিক টেট। সোমবার প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে এমনটাই খবর। জানা যাচ্ছে, ২০২২ ও ২০২৩ সালে টেট পরীক্ষা হলেও উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের এখনও নিয়োগ করা হয়নি। সেকারণেই ২০২৪ সালের টেট পরীক্ষা নেওয়া হবে না বলে খবর।

প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ‘আগে দ্রুত নিয়োগ করতে হবে। তারপরই নেওয়া হবে পরীক্ষা।’ যদিও এর আগে প্রতিবছর টেট পরীক্ষা নেওয়ার কথা জানালেও লাভের লাভ হল না। প্রাথমিক টেট নিয়ে ভূরিভূরি অভিযোগ ছিল। সে কারণেই দীর্ঘদিন ধরে প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া হয়নিএরপর ২০২২ সালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং পাঁচ বছর পর ওই সালের ডিসেম্বরেই নেওয়া হয়েছিল টেট পরীক্ষা।

২০২২ সালে টেট পরীক্ষা দিয়েছিলেন লক্ষাধিক পরীক্ষার্থী। সেই পরীক্ষায় দেড় লক্ষ প্রার্থী উত্তীর্ণ হলেও তাঁদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। পাশাপাশি ২০২৩-এও পরীক্ষা নেওয়া হলে ফল প্রকাশ হয়নি এখনও। এই পরিস্থিতিতে যদি নতুন করে পরীক্ষা নেওয়া হয় সেক্ষেত্রে সমস্যায় পড়বে পর্ষদ।

প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আশ্বস্ত করা হয়েছিল, আগামীদিনে টেট নিয়ে আর কোনও সমস্যা হবে না। প্রতি বছরই নেওয়া হবে পরীক্ষা। কিন্তু এবার পর্ষদের গলায় শোনা গেল অন্য সুর। স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আগের পরীক্ষারই নিয়োগ এখনও সম্পূর্ণ হয়নি, তাই চলতি বছর আর টেট নেওয়া যাবে না। আগে নিয়োগ হবে তারপর পরীক্ষার কথা ভাবা হবে।

পর্ষদের আচমকা এমন সিদ্ধান্তে ইতিমধ্যে সরব বিরোধীরা। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অভিযোগ, বেকার যুবকদের জীবন নিয়ে ছেলেখেলা করা হচ্ছে। রাজ্যে চাকরি নেই। ভিন রাজ্যে কাজ করতে যাওয়ার প্রবণতা বাড়ছে। এটা নতুন কিছু নয়, আগে দেখুন আরও কী হতে চলেছে।

বিশিষ্ট আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানান, আইনত প্রতি বছরই টেট পরীক্ষা নেওয়ার কথা। তিনি মনে করিয়ে দেন রাজ্য সরকারের লাগাতার দুর্নীতি ও পরিকল্পনার অভাবের কারণেই এমন হচ্ছে। বেকারত্ব বাড়িয়ে যুবসমাজকে আরও অন্ধকারে ঠেলে দেওয়া হচ্ছে।


```