Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

সাতসকালে মানিকতলা বাজারে হানা টাস্ক ফোর্সের, দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ

মঙ্গলবার সাতসকালে মানিকতলা বাজার ঘুরে দেখলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

সাতসকালে মানিকতলা বাজারে হানা টাস্ক ফোর্সের, দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ

মানিকতলা বাজারে টাস্ক ফোর্সের হানা

শেষ আপডেট: 19 November 2024 12:59

দ্য ওয়াল ব্যুরো: পেঁয়াজ থেকে আলু হোক বা সবজি, আনাজপাতি-বাজারে জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। কমা তো দূর প্রতিদিনই লাফিয়ে বাড়ছে সব জিনিসের দাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মঙ্গলবার সকালে মানিকতলা বাজারে হানা দিলেন টাস্ক ফোর্সের সদস্যরা। 

যদিও রাজ্যের সুফল বাংলার স্টলে সবকিছুর দাম নিয়ন্ত্রণে থাকলেও অনান্য ব্যবসায়ীরা সুযোগ বুঝে ফায়দা তুলতে ব্যস্ত। সে কারণে নভেম্বর শেষ হতে না হতেই জিনিসপত্রের দাম আকাশছোঁয়া। 

এবার আনাজপত্রের দাম কমাতেই মঙ্গলবার সাতসকালে মানিকতলা বাজার ঘুরে দেখলেন রাজ্য সরকারের টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।

মানিকতলা বাজার মধ্য ও উত্তর কলকাতার গুরুত্বপূর্ণ মার্কেট। এদিন বাজারে গিয়ে ঘুরে দেখার পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা বলেন টাস্ক ফোর্সের সদস্য রবীন্দ্রনাথ কোলে। সাধারণ মানুষের যাতে সুবিধা হয় এমন দাম রাখার নির্দেশও দেওয়া হয়েছে।

প্রতি বছরই উৎসবের মরসুম শেষ হতেই সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যায় জিনিসপত্রের দাম। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই ব্যবসায়ীদের এই পদক্ষেপের বিরোধী। দাম নাগালে রাখতে সে কারণেই এদিন সকালে মানিকতলা বাজারে হানা দিলেন টাস্ক ফোর্স ও রাজ্য পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। 


```