Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় তারেক রহমান, কেন তাঁকে বাছল খ্যাতনামা মার্কিন সাময়িকী?West Bengal Election 2026 | ‘ভবানীপুরে কেন শুভেন্দু’, ‘ফাটকা’র ব্যাখ্যায় দিলীপ ঘোষ‘অন্যের ভোট কেউ দিয়ে দেবে, সেটা আর হবে না’, মুখ্যমন্ত্রীর গাড়ি সার্চ নিয়েও মুখ খুললেন সিইওবাংলা নববর্ষের সূচনায় তারেকের বিরুদ্ধে সুর চড়িয়ে হাসিনা পুত্রের অভিযোগ, দেশ বিদেশি প্রভুদের দখলেপুলিশ তো বটেই, সরকারি গাড়িতেও এবার তল্লাশি হবে! অবাধ ভোটের লক্ষ্যে নজিরবিহীন নির্দেশিকা এডিজি-রWest Bengal Election 2026 | ভোটের আঁচে ফুটছে মেদিনীপুরকর্নাটকে 'পিরিয়ড লিভ' এবার বাধ্যতামূলক! গোটা রাজ্যেই ১ দিন বেতন-সহ ছুটির নির্দেশ হাইকোর্টের'জয় বাংলা' স্লোগান শুনে মেজাজ হারালেন শুভেন্দু, তেড়ে গেলেন! বালি থানার আইসি-কে হুঁশিয়ারি‘অপরাধ’ বাংলায় কথা বলা! ভোটের মুখে ওড়িশায় ‘বাংলাদেশি’ সন্দেহে আটক মালদহের ১৭ পরিযায়ী শ্রমিক'এটা কাটতে পারব না', জাতীয় পতাকার রঙের ফিতে দেখে পিছু হটলেন ওমর, মুখ্যমন্ত্রীর প্রশংসায় নেটপাড়া

কলকাতায় পা রাখল তনিশকের ‘ডায়মন্ড এক্সপার্টিজ সেন্টার’, হিরে কেনার ধারণায় আসতে পারে বিরাট বদল

কলকাতায় উদ্বোধন হল তনিশকের ‘ডায়মন্ড এক্সপার্টিজ সেন্টারে’র, যেখানে হিরে কেনার পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ ও বিজ্ঞানসম্মত হয়ে উঠবে। 

কলকাতায় পা রাখল তনিশকের ‘ডায়মন্ড এক্সপার্টিজ সেন্টার’, হিরে কেনার ধারণায় আসতে পারে বিরাট বদল

ছবি- দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 18 February 2026 18:15

দ্য ওয়াল ব্যুরো: তনিশকের ন্যাচারাল ডায়মন্ড (Natural Diamond) প্রদর্শনের বিশেষ উদ্যোগ এবার প্রথমবার পা রাখল কলকাতায়। শুক্রবার সন্ধ্যেয় ওয়েস্টসাইডে এক অন্তরঙ্গ আয়োজনে ব্র্যান্ডটি তুলে ধরল তাদের আইকনিক ন্যাচারাল ডায়মন্ড কালেকশন (Natural Diamond Collection) এবং আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করল নতুন তনিশক ডায়মন্ড এক্সপার্টিজ সেন্টারের (Diamond Expertise Center)।

শহরের রুচিশীল গ্রাহকদের মাথায় রেখে সাজানো এই প্রদর্শনীর মূল লক্ষ্য—ন্যাচারাল ডায়মন্ড সম্পর্কে আরও বিশদ ধারণা, স্বচ্ছতা আর কেনাকাটার সময় নিশ্চিত বিশ্বাসযোগ্যতা। অনুষ্ঠানে রাখা হয়েছিল বিশেষ এক এক্সপেরিয়েনশিয়াল DXC জোন, যেখানে অতিথিরা গাইডেড ওয়াকথ্রু আর হাতে-কলমে পরীক্ষার মাধ্যমে নিজেরাই বুঝে নিতে পেরেছেন ন্যাচারাল ডায়মন্ডের খুঁটিনাটি।

ডায়মন্ড বিশ্লেষণে ব্যবহৃত হয়েছে পাঁচটি অত্যাধুনিক ডায়াগনস্টিক টুল—লাইটস্কোপ (Lightscope), সিন্থডিটেক্ট (SynthDetect), হার্টস অ্যান্ড অ্যারোজ ভিউয়ার (Hearts & Arrows Viewer), গার্ডল মার্কিং ভিউয়ার (Girdle Marking Viewer) এবং ইনক্লুশন ভিউয়ার (Inclusion Viewer)। এই ডিভাইসগুলোর সাহায্যে দর্শকরা আলো প্রতিফলন, কাট, সিমেট্রি, অরিজিনালিটি থেকে শুরু করে লেজার মার্কিং, সবটাই নিজের চোখে পরখ করার সুযোগ পেয়েছেন। তনিশ্কের দাবি, এর ফলে গয়না কেনার অভিজ্ঞতা হবে আরও স্বচ্ছ, তথ্যভিত্তিক আর আত্মবিশ্বাসী।

এদিকে এই প্রদর্শনী দিয়ে শুরু হল ব্র্যান্ডের বহু প্রতীক্ষিত ‘ফেস্টিভ্যাল অফ ডায়মন্ডস’ (Festival of Diamonds)। সন্ধ্যার অন্যতম আকর্ষণ ছিল কিউরেটেড ফ্যাশন শো—যেখানে ন্যাচারাল ডায়মন্ড, সোনার গয়না আর ‘এথেরিয়াল ওয়ান্ডার্স’ (Ethereal Wonders) সংগ্রহের দুষ্প্রাপ্য নকশা মঞ্চে আসে। ‘রেয়ারেস্ট অফ রেয়ার’ (Rarest of Rare) লাইন-আপ ছিল অনুষ্ঠানের সেরা আকর্ষণ। পাশাপাশি তুলে ধরা হয় রেডিয়েন্স ইন রিদম (Radiance in Rhythm), মৃগাঙ্ক (Mrigank) এবং আবাহন (Aabahon) সংগ্রহ- যেখানে আধুনিকতা, ঐতিহ্য আর নিখুঁত কারিগরির সমন্বয় ফুটে ওঠে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টাইটান জুয়েলারি লিমিটেডের রিজিওনাল বিজনেস ম্যানেজার–ইস্ট, গৌরব কৃষ্ণ সাহ (Gaurav Krishna Sah) বলেন, “বিশ্বাস আর স্বচ্ছতা— তনিশকের এই দুটোই তো ভিত্তি। কলকাতার এই আয়োজন আবার প্রমাণ করল, গয়না কেনার অভিজ্ঞতাকে বিজ্ঞান, কারুশিল্প আর নির্দেশিত স্বচ্ছতার উপর দাঁড় করাতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”


```